ভোট মিটতেই তাজা বোমা উদ্ধার বাংলায়, চোখ কপালে পুলিশের

লোকসভা ভোট গণনা হতেই ফের একবার তাজা বোমা উদ্ধার হল বাংলায়। জানা গিয়েছে, এবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লোকসভা ভোট গণনা হতেই ফের একবার তাজা বোমা উদ্ধার হল বাংলায়। জানা গিয়েছে, এবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

বিরোধীদের অভিযোগ, এই তাজা বোমা পুঁতে রেখেছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূলের তরফে তা সরাসরি অস্বীকার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আউশগ্রামের এরাল পঞ্চায়েতের অন্তর্গত মেথুয়া পাড়ার পলাশতালে একটি মাঠ থেকে বোমা উদ্ধার হয়। সকাল সকাল এহেন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের চোখ কপালে উঠে যায়। এরপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। অন্যদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়।

   

বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google