ঘূর্ণিঝড়ের পর সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব একটু একটু কমতে কমতে শুরু করেছে। তবুও বৃষ্টি অব্যাহত রাজ্য জুড়ে। সারা রাজ্যে আজ এবং আগামীকাল বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Modi Addresses Bankimchandra as ‘Da’; Mamata Hits Back, Says ‘No Forgiveness Even with Flattery’

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব একটু একটু কমতে কমতে শুরু করেছে। তবুও বৃষ্টি অব্যাহত রাজ্য জুড়ে। সারা রাজ্যে আজ এবং আগামীকাল বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি সোমবার দুপুরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ঘূর্ণিঝড় নিয়ে আপডেট দিয়েছেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত রেমালের তাণ্ডবে রাজ্যে মোট ৬ জন প্রাণ হারিয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে ফসলেরও। স্বজনহারা এবং কৃষকদের কাছে ভোট মিটলে আর্থিক সহায়তা করা হবে বলেও জানান মমতা।

তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, বঙ্গোপসাগরের উপকূলে। প্রতিবছরই তাই আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। এবারো সাইক্লোন ‘রেমালে’র প্রভাবে আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হল ও হচ্ছে। কিন্তু সবার উপরে মানুষের জীবন। সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার জীবনহানি তুলনামূলকভাবে অনেক কম। নিহতদের পরিবারবর্গকে আমার আন্তরিক সমবেদনা জানাই, তাঁদের নিকটজনের হাতে অবিলম্বে আর্থিক সহায়তা পৌঁছাবে। ফসলের ও বাড়িঘরের যা ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণের বন্টন আইন-মোতাবেক প্রশাসন এখনই দেখে নেবে এবং নির্বাচনের আচরণবিধি উঠে গেলে আমরা এই সব বিষয় আরো গুরুত্ব দিয়ে পুরোটা বিবেচনা করব।

   

নির্বাচনী বন্দোবস্তের ব্যস্ততা সত্ত্বেও সর্বস্তরে আমাদের প্রশাসন দুর্যোগ মোকাবিলায় এবার প্রস্তুত ছিল। মুখ্যসচিব থেকে শুরু করে আমার রাজ্যের সম্পূর্ণ সচিবালয়, জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসন – দুর্যোগের মোকাবিলায় সকলে সংহতভাবে সবসময় মানুষের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। দুলক্ষ মানুষকে নিরাপদ জায়গায় ১৪০০ শিবিরে সরানোর কৃতিত্ব আমাদের পুরসভা – পঞ্চায়েতগুলিরও। এজন্য আমি রাজ্য ও স্থানীয় প্রশাসনের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই।

আমি বিশ্বাস রাখি, সকলের সহযোগিতায় এই ঝড়ও আমরা কাটিয়ে উঠব। আমি জানি, এই দুর্যোগে আপনারা চিন্তিত। আমরাও চিন্তিত। কিন্তু ভয় পাবেন না, চিন্তা করবেন না। পরিস্থিতির মোকাবিলায় যা যা করণীয়, আমরা সবটাই করবো।মঙ্গলবার থেকে দুর্যোগ কাটতে পারে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবারের পর থেকেই বৃষ্টি কমবে। মঙ্গল থেকে আপাতত দক্ষিণের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার সকালে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। বাংলাদেশের উপরে তা অবস্থান করছে। ক্রমে আরও উত্তর-পূর্বে সরে যাচ্ছে সেটি। তবে সোমবারও দক্ষিণবঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়া বইছে। সঙ্গে বৃষ্টি হচ্ছে অনবরত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google