ধড়ক ২’ এর ঘোষণা করলেন করণ জোহার, মুখ্য চরিত্রে সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমরি !

করণ জোহর তার নতুন ছবি ‘ধড়ক ২’ এর ঘোষণা করেছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমরি, পরিচালনার দায়িত্বে থাকছেন শাজিয়া ইকবাল। ঘোষণার ভিডিওটি শেয়ার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
sidhant chaturbedi

করণ জোহর তার নতুন ছবি ‘ধড়ক ২’ এর ঘোষণা করেছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমরি, পরিচালনার দায়িত্বে থাকছেন শাজিয়া ইকবাল।

ঘোষণার ভিডিওটি শেয়ার করে করণ জোহর হিন্দিতে লিখেছেন, “এই গল্পটা একটু অন্যরকম কারণ এখানে একসময় ছিলেন একজন রাজা ছিল, আর ছিলেন একজন রাণী- তবে তারা ছিলেন ভিন্ন জাতির মানুষ… এখানেই শেষ গল্প (sic)।” ক্যাপশনে আরও লেখা ছিল, “ধড়ক ২ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় থাকছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমরি। পরিচালনা করছেন শাজিয়া ইকবাল। ২২ শে নভেম্বর ২০২৪ মুক্তি পাচ্ছে আপনার কাছের প্রেক্ষাগৃহে। সিনেমাটি সমাজের মনে গেঁথে থাকা শ্রেণী এবং স্থিতির বাধাগুলিকে অন্বেষণ করবে, গল্পটি প্রেমের একটি আখ্যান যা কখনই মিলনান্তক হবে না।

   

জি স্টুডিওস, ধর্মা প্রোডাকশনস এবং ক্লাউড ৯ পিকচার্স দ্বারা প্রযোজিত ‘ধড়ক ২’-এ প্রধান ভূমিকায় রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমরি। শাজিয়া ইকবাল পরিচালিত, ছবিটি ২২শে নভেম্বর, ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google