Rafael Crivellaro: বিদায় জানাতে পারেন আইএসএল ‘লেজেন্ড’

বিদায় জানাতে পারেন এক ‘লেজেন্ড’। দল বদলের বাজারে করা হয়েছে বড়সড় দাবি। ক্লাব (Chennaiyin FC) ছাড়তে পারেন রাফায়েল ক্রিভেলারো (Rafael Crivellaro)।     ইন্ডিয়ান সুপার লিগে খেলা সেরা মিডফিল্ডারদের ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Rafael Crivellaro

বিদায় জানাতে পারেন এক ‘লেজেন্ড’। দল বদলের বাজারে করা হয়েছে বড়সড় দাবি। ক্লাব (Chennaiyin FC) ছাড়তে পারেন রাফায়েল ক্রিভেলারো (Rafael Crivellaro)।

   

ইন্ডিয়ান সুপার লিগে খেলা সেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম রাফায়েল ক্রিভেলারো। ভারতীয় ফুটবলে প্রবেশ করার পর থেকে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবে খেলেছেন। সবথেকে বেশি ম্যাচ খেলেছেন চেন্নাইয়িন এফসির হয়ে। ২০২৩-২৪ মরসুমেও খেলেছিলেন দক্ষিণ ভারতের এই ক্লাবের হয়ে।

Mohun Bagan: ‘খামোশ’ মোহনবাগান! ব্যাপার কী

সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আসন্ন মরসুমে চেন্নাইয়িন এফসির জার্সি গায়ে রাফায়েল ক্রিভেলারোকে আর দেখা যাবে না। ক্লাবকে বিদায় জানানোর জন্য তিনি তৈরি বলে মনে করা হচ্ছে। ২০২৩-২৪ মরসুমের আগেও তাঁকে নিয়ে ছিল জল্পনা। রাফায়েল ক্লাবের সঙ্গে যুক্ত হবেন কি না সে ব্যাপারে ছিল প্রশ্ন। রাফায়েল শেষ পর্যন্ত পুরোনো ক্লাবের হয়েই খেলেছিলেন। কিন্তু এবার আশানুরূপভাবে খেলতে পারেননি। ক্লাবও পায়নি আশানুরূপ ফলাফল।

কোচ ওয়েন কয়েলের ওপর আস্থা রেখেছে ক্লাব। স্কোয়াডে করা হচ্ছে বড়সড় বদল। রাফায়েলের মতো নামকরা বিদেশিকে ব্যাড দিয়েও হয়তো নতুন মরসুমের জন্য দল গঠনের কাজ শুরু করছেন চেন্নাইয়িন এফসি কর্তারা।

Mohun Bagan: কোচ জল্পনায় এখনো আটকে মোহনবাগান!

৩৫ বছর বয়সী রাফায়েল ক্রিভেলারো খেলেছেন একাধিক দেশের ফুটবল লিগে। ব্রাজিল, পর্তুগাল, আরব , ইরানের ফুটবল লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ভারতে খেলেছেন চেন্নাইয়িন এফসি ও জামশেদপুর এফসির হয়ে। চেন্নাইয়িন এফসিতে খেলেছেন দুই দফায়। ২০১৯-২০ মরসুমে এই ক্লাবের পক্ষে খেলে হয়েছিলেন আইএসএল রানার্স।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google