কোম্পানির শেয়ারে 46 শতাংশ প্রিমিয়াম বাড়ল বিনিয়োগকারীদের

বাজারে ধস নামলেও পকেট ভরাল Indegene। কারণ এদিন স্টক এক্সচেঞ্জে প্রায় 46 শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হল। যেখানে সংস্থাটির আইপিও-র ইস্যু প্রাইস ছিল 490 টাকা। সংস্থাটি 659.7 টাকায় ডেবিউ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bombay Stock Exchange

বাজারে ধস নামলেও পকেট ভরাল Indegene। কারণ এদিন স্টক এক্সচেঞ্জে প্রায় 46 শতাংশ প্রিমিয়ামে তালিকাভুক্ত হল। যেখানে সংস্থাটির আইপিও-র ইস্যু প্রাইস ছিল 490 টাকা। সংস্থাটি 659.7 টাকায় ডেবিউ করে এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ। এর আগে কোম্পানিটির শেয়ার গ্রে মার্কেটে 290 টাকার প্রিমিয়ামে ট্রেড করেছে। যেখানে কোম্পানির আইপিও-টি বিনিয়োগকারীদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছিল। সামগ্রিকভাবে সংস্থাটির শেয়ার বাজার বন্ধের সময় 70 গুণ সাবস্ক্রিপশন পায়।

আইপিও শুরুর আগে কোম্পানিটি অ্যাঙ্কর ইনভেস্টরদের কাছ থেকে প্রায় 549 কোটি টাকা সংগ্রহ করেছিল। এই সংস্থার অ্যাঙ্কর রাউন্ডে যোগ দেওয়া কিছু বিনিয়োগকারীর মধ্যে রয়েছে ক্যাপিটাল গ্রুপ, ফিডেলিটি ইনভেস্টমেন্টস, লুমিস সেলস অ্যান্ড কোম্পানি, জুপিটার অ্যাসেট ম্যানেজমেন্ট, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, এসবিআই মিউচুয়াল ফান্ড, এবং আইসিআইসিআই প্রুডেনসিয়াল মিউচুয়াল ফান্ড ইত্যাদি। এই কোম্পানির আইপিও-তে 750 কোটি টাকা পর্যন্ত নতুন ইকুইটি ইস্যু ছিল। অফার ফর সেলের মাধ্যমে বিনিয়োগকারীরা 2.93 কোটি ইকুইটি শেয়ার বিক্রি করেছেন।

   

তবে বিশ্লেষকদের মতে, Indegene -এর আইপিও বিনিয়োগকারীদের লাইফ সায়েন্স ইন্ডাস্ট্রিতে ডিজিটাল নেতৃত্বাধীন বাণিজ্যিকীকরণ পরিষেবাগুলির শীর্ষস্থানীয় প্রদানকারীতে বিনিয়োগের সুযোগ করে দিয়েছে। যা 1998 সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। কোম্পানিটি এমন একটি সলিউশন অফার করে, যা বায়োফার্মাসিউটিক্যাল, বায়োটেক এবং মেডিক্যাল ডিভাইস কোম্পানিগুলিকে পণ্যের বিকাশে সহায়তা করে। এগুলি বাজারে লঞ্চ করতে এবং বিক্রি জারি রাখতে সহায়তা করে কোম্পানিটি। এই কোম্পানি দুই দশকেরও বেশি সময় ধরে স্বাস্থ্য পরিষেবা ডোমেনে এবং প্রযুক্তি প্ল্যাটফর্মগুলিকে এক ছাদের নিচে নিয়ে আসে । তবে এই কোম্পানিটি লাইফ সায়েন্স কোম্পানিগুলিকে ক্লিনিক্যাল ট্রায়ালেও সহায়তা করে। তবে সংস্থার রানিং লিড ম্যানেজারদের তালিকায় ছিল কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল, সিটিগ্রুপ গ্লোবাল মার্কেটস ইন্ডিয়া, জেপি মর্গ্যান ইন্ডিয়া, এবং নোমুরা ফিনান্সিয়াল অ্যাডভাইজরি অ্যান্ড সিকিউরিটিজ (ইন্ডিয়া)।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google