Sean Williams Retirement: টি২০ থেকে অবসর নিলেন ১৬৯১ রান ও ৪৮ উইকেট নেওয়া ক্রিকেটার

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা করেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস (Sean Williams Retirement)। বাংলাদেশের বিপক্ষে সদ্য খেলা পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ও শেষ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sean Williams Retirement

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা করেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস (Sean Williams Retirement)। বাংলাদেশের বিপক্ষে সদ্য খেলা পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ও শেষ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ৩৭ বছর বয়সী উইলিয়ামস জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাবেন। ২০০৬ সালে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল উইলিয়ামসের। জিম্বাবুয়ের হয়ে ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২৬.৩৮ স্ট্রাইক রেটে ১,৬৯১ রান করেছেন উইলিয়ামস। বল করে নিয়েছেন ৪৮ উইকেট। ২০১৯ সালে এলটন চিগুম্বারা অবসর নেওয়ার পর জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়কও ছিলেন উইলিয়ামস।

   

Ramandeep Singh: কেকেআর ক্রিকেটারকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ও শেষ টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন তিনি। পঞ্চম টি-টোয়েন্টিতে ব্যাট করার সুযোগ পাননি। ১ ওভার বোলিং করেন ও খরচ করেন ১২ রান। প্রথম ম্যাচে কোন রান না করে আউট হয়েছিলেন। শন টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ফল:

  • প্রথম টি-টোয়েন্টি: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
  • দ্বিতীয় টি-টোয়েন্টি: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
  • তৃতীয় টি-টোয়েন্টি: বাংলাদেশ ৯ রানে জয়ী
  • চতুর্থ টি-টোয়েন্টি: বাংলাদেশ ৫ রানে জয়ী
  • পঞ্চম টি-টোয়েন্টি: জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী

East Bengal: কুয়াদ্রতের এই ‘আবিষ্কার’ ইস্টবেঙ্গল সমর্থকরা মনে রাখবেন দীর্ঘ দিন

২০০৬ সালের ২৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল শন উইলিয়ামসের। এ পর্যন্ত খেলা ৮১টি টি-টোয়েন্টি ইনিংসে ২৩.৪৮ গড় ও ১২৬.৩৮ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ৬৯১ রান। এই সময়ে তিনি ১১টি অর্ধশতরান করেছেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর ৬৬ রান। বল হাতে ৭৩ ইনিংসে ৪৮টি সাফল্য পেয়েছেন তিনি। এ সময়ে তাঁর গড় ছিল ২৮.৬২ এবং ইকোনোমি রেট ৬.৯৩। বোলিংয়ে তাঁর সেরা বোলিং পাৰ্ফরম্যান্স ৩/১৫।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google