Gold Silver Price: ছুটির দিনে কলকাতায় সোনার দামে বিরাট চমক, জানুন রেট

আজ রবিবার ছুটির দিন কি আপনিও সোনা বা রুপো কিনতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল একদম সুখবর। আজ দাম বাড়ল না সোনা বা রুপোর (Gold Silver ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আজ রবিবার ছুটির দিন কি আপনিও সোনা বা রুপো কিনতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল একদম সুখবর। আজ দাম বাড়ল না সোনা বা রুপোর (Gold Silver Price)।

অক্ষয় তৃতীয়ার পরের দিন অর্থাৎ গতকাল শনিবার কলকাতায় ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৭,২৫০ এবং ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৩,৩৬০ টাকা। তবে আজ এই দাম বাড়েনি। অর্থাৎ আজ কলকাতায় ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৬৭,২৫০। অন্যদিকে ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৭৩,৩৬০ টাকায়। এবার আসা যাক ১৮ ক্যারেট সোনার দামে।

   

এদিন শহরে ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৫৫,০২০ টাকা। গতকাল শনিবারও একই রেট ছিল শহরে। জানেন আজ রুপো কত টাকায় বিক্রি হচ্ছে? তাহলে জানিয়ে রাখি, এদিন ১০ গ্রাম রুপোর দাম ৮৭০ টাকা, ১০০ গ্রামের দাম ৮৭০০ টাকা এবং ১ কেজির দাম ৮৭,০০০ টাকা।

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এসএমএসের মাধ্যমে স্বল্প সময়ে রেট পাওয়া যাবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com দেখতে পারেন।

সোনা কেনার সময় লোকেদের অবশ্যই এর গুণমানের দিকে খেয়াল রাখতে হবে। গ্রাহকদের কেবল হলমার্ক চিহ্ন দেখে কেনাকাটা করা উচিত। হলমার্ক হল সোনার সরকারি গ্যারান্টি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) হলমার্ক নির্ধারণ করে। হলমার্কিং স্কিমটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাক্টের অধীনে প্রশাসন, বিধি এবং প্রবিধানগুলি নির্ধারণ করে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google