ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিয়ে, সেই স্বামী, বন্ধুর বিরুদ্ধে মারধরের অভিযোগ মহিলার

লোকসভা ভোটের আবহে এবার বাংলায় বড় ঘটনা ঘটে গেল। স্বামী, বন্ধুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন এক মহিলা। কিন্তু ওই ঘটনার তদন্ত করতে গিয়ে কার্যত কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

লোকসভা ভোটের আবহে এবার বাংলায় বড় ঘটনা ঘটে গেল। স্বামী, বন্ধুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন এক মহিলা। কিন্তু ওই ঘটনার তদন্ত করতে গিয়ে কার্যত কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসার সমান ঘটনা ঘটেছে।

একজন মহিলা অভিযোগ করেছেন যে গতকাল শুক্রবার রাতে শহরের পাঁচতারা হোটেল জে ডব্লিউ ম্যারিয়টে স্বামীর সঙ্গে তাঁর তুমুল লড়াই হয়। স্বামী ও তাঁর বন্ধুর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন মহিলা। সকলকে প্রগতি ময়দানে আটক করা হয়েছে। এদিকে পুলিশি তদন্তে উঠে এসেছে, ওই মহিলা অবৈধভাবে ভারতে আসেন এবং ভারতীয় আধার কার্ড পান। এরপর দিল্লিতে তার লিঙ্গ পরিবর্তন করেন এবং গত ২মে বিয়ে করেন জনৈক গুজরাটি মুসলিম ব্যবসায়ীর সঙ্গে।

   

শেষ পাওয়া খবর অনুযায়ী, মহিলাকেও আটক করেছে পুলিশ। জাল ভারতীয় নথি মেলায় গ্রেফতার করা হয়েছে। এদিকে মহিলার স্বামী গুজরাটের এবং অন্য আরেকজন কাশ্মীরের বাসিন্দা বলে খবর। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google