Death: চিকেন শাওয়ারমা রোল খেয়ে মৃত্যু তরুণ যুবকের!

আজকাল আমরা হামেশাই রাস্তার ধারের দোকান থেকে কত চটজলটি খাবার খেয়ে ফেলি। সেটা কাবাবই হোক কিংবা মোমো! আর আমাদের প্রিয় রোলকে কী করে ভোলা যায়? ইদানীং চিকেন শাওয়ারমা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আজকাল আমরা হামেশাই রাস্তার ধারের দোকান থেকে কত চটজলটি খাবার খেয়ে ফেলি। সেটা কাবাবই হোক কিংবা মোমো! আর আমাদের প্রিয় রোলকে কী করে ভোলা যায়? ইদানীং চিকেন শাওয়ারমা রোল সমাজমাধ্যম খুব ট্রেন্ডিং। জিনিসটি দেখতে যেমন সুস্বাদু খেতেও তেমন অমৃত সমান। তবে এই চিকেন শাওয়ারমা রোল খেয়ে মৃত্যু হলো ১৯ বছরের এক যুবকের। গত ৩ মে মুম্বইয়ের ট্রম্বে এলাকার একটি ফুড স্টল থেকে ‘চিকেন শাওয়ারমা’ কিনে খান প্রথমেশ ভোকসে নামের ওই যুবক। সেটি খাওয়ার পরে তাঁর পেটে মারাত্মক ব্যথা শুরু হয়। তাঁকে তারপরে হাসপাতাল নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। এই ঘটনায় ওই খাবারের দোকানের দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদপত্রে  প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে ‘চিকেন শাওয়ারমা’ রোল খেয়ে বাড়ি ফেরার পরই প্রচণ্ড পেটে ব্যাথা শুরু হয় মৃত যুবকের। পেটে মারাত্মক ব্যাথার পাশাপাশি শুরু হয় বমি। তাঁর শারীরিক অবস্থা দেখে তড়িঘড়ি তাঁকে বাড়ির লোকেরা স্থানীয় পুরসভার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় । বাড়ি ফেরার দুদিন পরে অর্থাৎ ৫ মে ফের অসুস্থ বোধ করেন প্রথমেশ। পরিস্থিতি ঠিক নয় বুঝে পরিবারের সদস্যরা তাকে কেইএম হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও তাঁর অবস্থার ফের অবনতি হয় ৷ এবং হাসপাতালে পুনরায় ভর্তি করার পর শুরু হয় চিকিৎসা। তবে শেষরক্ষা আর হয়নি। ৫ তারিখই মৃত্যু হয় প্রথমেশের ৷

   

পুলিশের প্রাথমিক অনুমান ওই রোলের কোনও কারণে বিষক্রিয়ার ফলে তাঁর মৃত্যু হয়েছে। তবে ওই তরুণের কোনও শারীরিক সমস্যা ছিল কিনা সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমে ওই ফুড স্টলের দুই বিক্রেতা আনন্দ কামলে এবং আহমেদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ এবং ২৭৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google