Historic Triumph: ১৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি করল ভারত, ২৪ ঘণ্টার মধ্যে আরও এক সোনার পদক

ধীরাজ বোম্মাদেভারা, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবকে নিয়ে গড়া পুরুষদের তিরন্দাজি দল রবিবার ইতিহাস (Historic Triumph) গড়েছেন সাংহাইয়ে। চলতি বিশ্বকাপের স্টেজ ওয়ানে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Dhiraj Bommadevara, Tarundeep Rai, Praveen Yadav

ধীরাজ বোম্মাদেভারা, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবকে নিয়ে গড়া পুরুষদের তিরন্দাজি দল রবিবার ইতিহাস (Historic Triumph) গড়েছেন সাংহাইয়ে। চলতি বিশ্বকাপের স্টেজ ওয়ানে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতেছে ভারত। ইতিহাসের পুনরাবৃত্তি করলেন ত্রয়ী।

প্রতিযোগিতার শীর্ষ দুই বাছাইয়ের লড়াইয়ে ভারতীয়রা কোনও সেট না হেরে পরাক্রমশালী কোরিয়ান দলের বিরুদ্ধে জয় অর্জন করেছে। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাথা ঠাণ্ডা রেখে জয় তুলে নিয়েছেন ধীরাজ-তরুণদীপ-প্রবীণ। ভারত ৫-১ (৫৭-৫৭, ৫৭-৫৫, ৫৫-৫৩) ব্যবধানে জিতে মরসুমের উদ্বোধনী টুর্নামেন্টে এই নিয়ে পঞ্চম স্বর্ণ পদক জিতেছে।

   

অতীতেও কোরিয়ান দলকে হারিয়ে নজির গড়েছিলেন ভারত। প্রায় ১৪ বছর আগে। এক দশকেরও বেশি সময় পর রিকার্ভ ইভেন্টে কোরিয়ার দলকে হারাতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। চলতি প্রতিযোগিতা জেতার ব্যাপারে অন্যতম ফেভারিট দল ছিল কোরিয়া।

শনিবার পুরুষ, মহিলা ও মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছেন ভারতীয় কম্পাউন্ড আর্চাররা। এশিয়ান গেমসের বর্তমান চ্যাম্পিয়ন জ্যোতি সুরেখা ভেন্নাম শনিবার মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে চতুর্থ স্বর্ণ জিতেছেন। প্রিয়াংশ পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে প্রথম বিশ্বকাপে রৌপ্য পদক জিতেছেন। এই প্রতিযোগিতায় ভারতের ঝুলিতে এখন পর্যন্ত পাঁচটি সোনা ও একটি রুপো রয়েছে। বিশ্বের প্রাক্তন এক নম্বর দীপিকা কুমারীও সোনার পদক জেতার ব্যাপারে আশাবাদী। রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জের জন্য লড়ছে ভারত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google