Loksabha election 2024:মহিলা প্রার্থীকে নিয়ে ‘কুমন্তব্য’! অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি

লোকসভা ভোটের প্রাক্কালে কুমন্তব্যের পাহাড়! নির্বাচন কমিশনে প্রায় প্রতিদিন জমা পড়ছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। কুকথা, ঘৃণা ভাষণ, ব্যক্তিগত আক্রমণে এই ভোট যুদ্ধ যেন ব্যক্তিগত যুদ্ধে পরিণত হয়ে উঠেছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
avishek banerjee

লোকসভা ভোটের প্রাক্কালে কুমন্তব্যের পাহাড়! নির্বাচন কমিশনে প্রায় প্রতিদিন জমা পড়ছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। কুকথা, ঘৃণা ভাষণ, ব্যক্তিগত আক্রমণে এই ভোট যুদ্ধ যেন ব্যক্তিগত যুদ্ধে পরিণত হয়ে উঠেছে। এইবার এই কুমন্তব্যের খাতায় যুক্ত হলো তৃণমূলের যুবরাজের নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়ে এলো বিজেপি। মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে নারীবিদ্বেষী ও কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে।

কালিয়াচকে প্রচারে গিয়ে বক্তব্য রাখার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীকে নাকি কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন বলে অভিযোগ। কিন্তু তৃণমূল সেনাপতি কী এমন বলেছিলেন? তাঁর বক্তব্য ছিল, ” ‘বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছেন। গাড়ি নিয়ে ঘুরছে।” এখানেই শেষ নয়, নিজেকে নির্ভয়া বলে দাবি করছেন। আপনি নির্ভয়া নন, আপনি নির্মম,আপনি নিরুদ্দেশ, আপনি ব্যর্থ।” এই মন্তব্যের প্রচারে চলতি লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে সাসপেন্ড করার দাবি জানিয়েছে বিজেপি।

   

ইতিমধ্যেই রাজ্য মহিলা কমিশন এই বিষয়ে চিঠি পাঠিয়েছিল রাজ্য পুলিশের ডিজিকে। মহিলা কমিশন থেকে জানতে চাওয়া হয়েছিল এই বিষয়ে তারা কী ব্যবস্থা নিচ্ছে। যদিও এই বিষয়ে কিছু জানায়নি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি সভা থেকে তাপস রায়ের প্রসঙ্গেও মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, ”ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে বিজেপিতে নিয়ে গেছে। ওদের প্রার্থী নেই, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করেছে।” শুধু তাই বিজেপি সরকারকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google