Loksabha election 2024:শান্তিপূর্ণ ভোটের জন্য সাতসকালে কালীঘাটে রাজ্যপাল

শুক্রবার শুরু হয়ে গেল অষ্টাদশতম লোকসভা ভোট গ্রহণ। এইদিন সকালে সাতটায় শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সারা দেশে একশোর বেশী কেন্দ্রে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া আছে। এই রাজ্যের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শুক্রবার শুরু হয়ে গেল অষ্টাদশতম লোকসভা ভোট গ্রহণ। এইদিন সকালে সাতটায় শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সারা দেশে একশোর বেশী কেন্দ্রে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া আছে। এই রাজ্যের উত্তরবঙ্গের তিন কেন্দ্রে আজ ভোট গ্রহণ। কিন্তু সকাল থেকেই বিভিন্ন অশান্তির ঘটনা সামনে এসেছে। মাথা ফেটেছে উভয় পক্ষের বেশ কয়েকজনের।  শুক্রবার সকালে কালীঘাটে পুজো দিয়ে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবাধ শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় সাতসকালে পুজো দিলেন তিনি।

এইদিকে যখন সকালে একের পর এক বেনিয়মের খবর আসছে ঠিক তার আগে রাজ্যবাসীর জন্য শুভ কামনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ।ভোট শুরু হওয়ার দিন থেকেই তিনি কালীঘাটে পৌঁছে পুজো দিলেন। সমগ্র ভোট প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ ভাবে হয় সেই জন্য তিনি কালীঘাটে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন। তবে তিনি সারাদিন রাজভবন থেকে  সতর্ক থাকার কথাও জানালেন তিনি। গতকালই এক বিবৃতিতে জানিয়েছিলেন ,” আমি ২৪ ঘণ্টাই পিসরুম থেকে সবদিকে নজর রাখব। ইমেল বা টেলিফোনে কেউ কোনও অভিযোগ জানালে তার ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

   

প্রসঙ্গত তিনি ভোটের আগের দিন রাতে উত্তরবঙ্গে যেতে চেয়েছিলেন। আজ শুক্রবার বিকেলে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু তাঁর এই সফর নিয়ে আপত্তি জানিয়েছিল নির্বাচন কমিশন। শুধু তাই নয় তাঁর বিরুদ্ধে নালিশ জানিয়েছিল তৃণমূল। তৃণমূলের তরফে জানানো হয়েছিল, তিনি উত্তরবঙ্গে গেলে ভোট প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। তিনি আদর্শ আচরণ বিধির মধ্যে এটা করতে পারেন না। যদিও রাজভবনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছিল, “বাংলার মানুষের পাশে থাকা আমার কাছে অগ্রাধিকার। ভোটের সময়ে ঘটতে থাকা হিংসা বন্ধ করা আমার লক্ষ্য।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google