Spanish AI: জানেন কি, মাসে ৯ লক্ষ টাকা করে রোজগার স্প্যানিশ এআই Aitana’র?

আপনি কি সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সার? অথবা এরকম কাউকে চেনেন? তাহলে বুঝতে পারবেন তাঁদের কাজটা কিন্তু খুব সহজ নয়৷ কারণ কন্টেন্ট তৈরি করা এখটা জটিল, সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
aitana lopez spanish ai

আপনি কি সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সার? অথবা এরকম কাউকে চেনেন? তাহলে বুঝতে পারবেন তাঁদের কাজটা কিন্তু খুব সহজ নয়৷ কারণ কন্টেন্ট তৈরি করা এখটা জটিল, সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ কাজ৷ এক্ষেত্রে সবথেকে বেশি প্রয়োজন একাগ্রতা৷ সমগ্র বিশ্বে লক্ষ লক্ষ ইনফ্লুয়েন্সার রয়েছেন৷ তাই এই জগতে প্রতিযোগিতা খুবই৷ কিন্তু জানেন কি এত চ্য়ালেঞ্জের মধ্য়ে একজন ইনফ্লুয়েন্সার প্রতি মাসে ৯ লক্ষ টাকা করে উপার্জন করছেন৷ অবাক লাগছে শুনে? এটা শুনে আরও অবাক হবেন যে, সেই ইনফ্লুয়েন্সার কিন্তু কোনও রক্ত-মাংসের মানুষ নন৷ তিনি হলেন Aitana, এক স্প্যানিশ এআই ইনফ্লুয়েন্সার৷ 

আইতানার ইনস্টাগ্রাম বায়ো জানাচ্ছে সে একজন গেমার এবং ফিটনেস লাভার৷ তাঁর প্রায় ৩ লক্ষের বেশি ফলোয়ার্স রয়েছে এবং বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করতে দেখা যায় তাঁকে৷ বহু পেইড প্রোমোশন করে আইতানা৷ আর এর থেকে একটা বিষয় স্পষ্ট যে, এই স্প্যানিশ এআই-এর জনপ্রিয়তা কিন্তু ভালোই৷  

   

spanish ai influencer aitana lopez

একটি রিপোর্ট অনুযায়ী, আইতানা প্রতি মাসে প্রায় ১০,০০০ ইউরো (প্রায় ৯ লক্ষ টাকা) উপার্জন করেন৷ The Clueless সংস্থার প্রতিষ্ঠাতা Ruben Cruz, আইতানার সৃষ্টিকর্তা৷ 

এক সাক্ষাৎকারে আইতানার সৃষ্টিকর্তা জানান, তাঁদের বহু প্রজেক্ট বাতিল হয়ে যাচ্ছিল, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল৷ তাই ক্রিয়েটররা সিদ্ধান্ত নেন যে তাঁরা নিজেদের একটি মডেল তৈরি করবেন, যেটি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করবে৷ আর সেখান থেকেই আইতানার জন্ম৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google