Gold Silver Price: পয়লা বৈশাখে সোনা-রুপোর দামে স্বস্তি, কলকাতায় রেট কত জানুন

আজ পয়লা বৈশাখ। আর আজকের এই বিশেষ দিন থেকেই নতুন করে শুরু হয়ে গেল বিয়ের মরসুম। আর বিয়ের মরসুম শুরু হওয়া মানেই হল সোনা ও রুপোর দাম (Gold ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আজ পয়লা বৈশাখ। আর আজকের এই বিশেষ দিন থেকেই নতুন করে শুরু হয়ে গেল বিয়ের মরসুম। আর বিয়ের মরসুম শুরু হওয়া মানেই হল সোনা ও রুপোর দাম (Gold Silver Price) কত কী হল সেদিকে নজর থাকে। ফলে আজ রবিবারও তার ব্যতিক্রম ঘটল না। আপনিও কি আজ সোনা বা রুপো কিনতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে কিনতে যাওয়ার আগে জেনে নিন রেট।

আজ কি দাম বাড়ল না কমল? সেই নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে আপনি জানলে খুশি হবেন, আজ সোনা বা রুপোর দামে কোনওরকম পরিবর্তন হয়নি। অর্থাৎ আজ রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম যাচ্ছে শনিবারের মতোই ৬৬,৫০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের অপরিবর্তিত দাম ৭২,৫৫০ টাকা।

   

এদিকে রুপোর দামও বদলায়নি বলে খবর। আজ ছুটির দিনে ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৮৫,৫০০ টাকা। কলকাতায় ১ গ্রাম সোনার দাম ৬৬৫০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬৬,৫০০ টাকা। শহরে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৭২,৫৫০ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৪,৪১০ টাকা।

দিল্লিতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬৬,৬৫০ টাকা। এছাড়া ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৭২,৭০০ টাকা। ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৪,৫৩০ টাকা

মুম্বাইতে আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬৬,৫০০ টাকা। আবার ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৭২,৫৫০ টাকা। ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৪,৪১০ টাকা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google