Transfer Rumors: নর্থইস্টে যেতে পারেন বেঙ্গালুরুর এই ফুটবলার

Transfer Rumors: এই আইএসএল মরশুমের প্রথমদিকে যথেষ্ট সক্রিয় থেকেছে নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু সময় যত এগিয়েছে ততই দিশেহারা হয়ে গিয়েছে এই ফুটবল ক্লাব। যার প্রভাব এসেছে পয়েন্ট টেবিলে। প্রথমদিকে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Bengaluru FC footballer Robin Yadav

Transfer Rumors: এই আইএসএল মরশুমের প্রথমদিকে যথেষ্ট সক্রিয় থেকেছে নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু সময় যত এগিয়েছে ততই দিশেহারা হয়ে গিয়েছে এই ফুটবল ক্লাব। যার প্রভাব এসেছে পয়েন্ট টেবিলে। প্রথমদিকে মাত্র দুইটি জয়ের পাশাপাশি ছয়টি ড্র ছিল তাদের। পাশাপাশি ছিল চার ম্যাচ হারের জ্বালা।

স্বাভাবিক ভাবেই তা হতাশ করেছিল দলের সমর্থকদের। পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিলনা ম্যানেজমেন্ট। তবে টুর্নামেন্টের দ্বিতীয় লেগের শুরুতে দল ভালো পারফরম্যান্স করলেও তা প্লে-অফে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। প্রথমদিকে অন্যান্য দলগুলির সাথে প্লে-অফে যাওয়ার লড়াইয়ে থাকলেও পরবর্তীতে নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি এই দল।

   

গত ৯ এপ্রিল চেন্নাইন এফসির বিপক্ষে এগিয়ে থেকেও জয় আসেনি জন আব্রাহামের এই ফুটবল দলের। আর সেই ম্যাচ হারার ফলেই এবারের এই লিগ টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে নর্থইস্ট ইউনাইটেড। তবে এখন থেকেই নতুন মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে এই ফুটবল ক্লাব। পূর্বেই জানা গিয়েছিল, কেরালা ব্লাস্টার্স দলের তরুণ ডিফেন্ডার নওচা সিংয়ের কথা। চলতি মরশুমে ইভান ভুকোমানোভিচের কেরালা দলের হয়ে বেশ নজর কাড়ছেন এই তারকা। সুযোগ মতো নিজের জাত চেনাচ্ছেন তিনি। নতুন মরশুমে তাকে দলে নিতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব। যদিও এখনো চূড়ান্ত হয়নি‌ কিছু।

এসবের মাঝেই উঠে এলো এক নয়া তথ্য। জানা যাচ্ছে, বেঙ্গালুরু এফসির তরুণ ফুটবলার রবিন যাদবের দিকে নাকি নজর রয়েছে মন্দার তামহানের নর্থইস্ট ইউনাইটেডের। আগামী মে মাসের শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসি-র সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই ফুটবলার। তাই সেই সুযোগ নিয়েই এখন এই ফুটবলারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে নর্থইস্ট ম্যানেজমেন্ট। তবে বেঙ্গালুরু এফসির মত ফুটবল ক্লাব ছেড়ে আদৌ এই ডিফেন্ডার অন্যত্র যান কিনা সেটাই দেখার।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google