Petrol Diesel Price: মঙ্গলবার কত টাকায় ঠেকল পেট্রোল-ডিজেলের দাম? জানুন

আজ, মঙ্গলবার কলকাতায় পেট্রোল-ডিজেলের (Petrol Diesel) দাম অপরিবর্তিত। কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা। দার্জিলিং, মালদহ এবং কালিম্পংয়ে পেট্রোল-ডিজেলের দাম ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Petrol and Diesel Prices in India

আজ, মঙ্গলবার কলকাতায় পেট্রোল-ডিজেলের (Petrol Diesel) দাম অপরিবর্তিত। কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা। দার্জিলিং, মালদহ এবং কালিম্পংয়ে পেট্রোল-ডিজেলের দাম কলকাতার চেয়ে কম। রাজ্যের বাকি অংশে জ্বালানির দাম কলকাতার চেয়ে খানিকটা বেশি। জ্বালানি পরিবহণ সহ অন্যান্য খরচের জন্যই দামের এই হেরফের।

দেশের চার বড় মেগাসিটির মধ্যে এদিন চেন্নাইয়ের জ্বালানির দরের পরিবর্তন হয়েছে। চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৮৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৪৩ টাকা। মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.১৫টাকা। দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।

   

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন হয় এবং নতুন দাম প্রকাশ করা হয়। পেট্রোল ও ডিজেলের দামের সঙ্গে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট সহ অন্যান্য জিনিস যোগ করার পর এর দাম মূল দামের থেকে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই কারণেই আমাদের এতটা বেশি দামে পেট্রোল-ডিজেল কিনতে হয়।

গ্রাহকরা এসএমএসের মাধ্যমে জেনে নিতে পারেন পেট্রোল ডিজেলের দৈনিক দাম। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা 9224992249 নম্বরে আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে তথ্য পেতে পারেন এবং বিপিসিএল গ্রাহকরা আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে তথ্য পেতে পারেন। এছাড়া এইচপিসিএল গ্রাহকরা এইচপিপ্রাইস এবং তাদের সিটি কোড টাইপ করে এবং 9222201122 নম্বরে পাঠিয়ে দাম জানতে পারেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google