Fire:কলকাতার ধাপায় অগ্নিকান্ড, আগুন নেভাতে হিমশিম দমকলের

সোমবার সকালে কলকাতার ধাপায় ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন আয়ত্তে আনতে রীতিমতো হিমশিম খেতে হলো দমকলকে। ধাপার ১২ নম্বর বহিশতলা এলাকায় আগুন লাগার খবর সামনে আসে। খবর পাওয়ার সঙ্গে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Fire breaks out in

সোমবার সকালে কলকাতার ধাপায় ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন আয়ত্তে আনতে রীতিমতো হিমশিম খেতে হলো দমকলকে। ধাপার ১২ নম্বর বহিশতলা এলাকায় আগুন লাগার খবর সামনে আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।

সূত্র মারফত জানা গিয়েছে সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ আগুন লাগে। ধাপায় যে জঞ্জাল ভর্তি জায়গা আছে সেখানেই আগুন লাগার খবর আসে। স্থানীয় কিছু লোকজন তড়িঘড়ি দমকলকে ফোন করে। এলাকার একটি নির্দিষ্ট জায়গায় জঞ্জাল বস্তাবন্দি করে রাখা ছিল। সেইখান থেকে আগুনের শিখা নজরে আসে স্থানীয়দের। 

   

দমকল সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় আপাতত হাতাহতের কোনও খবর নেই। তবে ঠিক কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে সেটা জানার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দমকলের তিনটি ইঞ্জিন সময়মতো পৌঁছে যথেষ্ট তৎপরতায় এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google