Home Sports News ISL: মরসুমের মাঝপথে দল বদল করলেন ভারতীয় তারকা

ISL: মরসুমের মাঝপথে দল বদল করলেন ভারতীয় তারকা

Mohammad Yasir ISL

কোনওরকমে এই মরসুমটা (ISL) শেষ করতে চাইবে হায়দরাবাদ এফসি। একের পর এক ফুটবলার দল ছেড়েছেন। মহম্মদ ইয়াসির (Mohammad Yasir) হায়দরাবাদ এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যোগ দিয়েছেন এফসি গোয়ায়।

- Advertisement -

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হায়দরাবাদ এফসিকে বিদায় জানিয়েছেন মহম্মদ ইয়াসির। লোনে নিজামের শহরের এই দলে যোগ দিয়েছিলেন। এখন ফিরে এসেছেন এফসি গোয়ায়। গোয়ার দল থেকেই লোনে হায়দরাবাদ এফসিতে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, গোয়ার দলে স্থায়ী চুক্তিতে সম্মত হয়েছেন ইয়াসির।

   

প্রবল আর্থিক সমস্যার মধ্যে রয়েছে হায়দরাবাদ এফসি। মরসুমের মাঝপথে দলকে বিদায় জানিয়েছেন একের পর এক্ক ফুটবলার। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বেশিরভাগ বিদেশি ফুটবলারও ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। এই অবস্থায় জুনিয়র ভারতীয় ফুটবলারদের ওপর আস্থা রেখে ইন্ডিয়ান সুপার লিগে দল নামাচ্ছে হায়দরাবাদ এফসি।

মহম্মদ ইয়াসিরও হায়দরাবাদ এফসিতে আর্থিক সমস্যার মধ্যে পড়েছিলেন বলে খবর। একাধিক মাসের বেতন বাকি থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ ব্যাপারে সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থায় অভিযোগ দায়ের করেছেন বলে মনে করা হচ্ছে। বেতন সমস্যার অভিযোগের বিরোধিতা ক্লাবের পক্ষ থেকে করা হয়নি। ফলত হায়দরাবাদ এফসিকে বিদায় জানানোর কাজে খুব একটা বেগ পেতে হয়নি তাঁকে।

Follow on Google