NIA : ভোটের মুখে এনআইএ নোটিশ পেল ঘাসফুল কর্মীরা, চক্রান্তের তত্ত্ব কুনালের

ভোটের মুখে এনআইএ নোটিশ পেল তৃণমূলের কিছু নেতা! মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বের একাংশের হাতে এল কেন্দ্রীয় সংস্থার নোটিশ। তাঁদের সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভোটের মুখ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
KUNAL GHOSH

ভোটের মুখে এনআইএ নোটিশ পেল তৃণমূলের কিছু নেতা! মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বের একাংশের হাতে এল কেন্দ্রীয় সংস্থার নোটিশ। তাঁদের সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভোটের মুখ এহেন নোটিশে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

তৃণমূল নেতা কুনাল ঘোষের দাবি, ” বিজেপি মেদিনীপুরে পায়ের তলায় মাটি না পেয়ে কেন্দ্রীয় সংস্থা দিয়ে ভোটের মুখে মাঠ খালি করার চেষ্টা করছে।” এখানেই শেষ নয়, তিনি এই ঘটনার জন্য সরাসরি দায়ী করলেম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁর বক্তব্য, ” এইগুলোর পিছনে শুভেন্দু অধিকারীর সারাসরি মদত রয়েছে। ভোটের মুখে মাঠ খালি করিয়ে নিজেরা ফায়দা তোলার চেষ্টা করছে।” তাঁর আরও দাবি, ” এইসব করে বিজেপি কিছু করতে পারবে না। মেদিনীপুর আমরাই জিতব।”

   

তিনি আরও হুঙ্কার দেন, ” এই নোটিশে আমাদের কোনঅ কর্মী হাজিরা দেবেন না।” প্রসঙ্গত ইডি, সিবিআই নিয়ে এমনিতেই ঘরে বাইরে চাপের মুখে ঘাসফুল, তার উপরে এনআইএ নোটিশ কি ভোটের মুখে প্রভাব ফেলবে ভোটবক্সে ? সেটাই এখন দেখার।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।