ISL: গোলের পাস বাড়ানোর ক্ষেত্রে বিদেশিদের টেক্কা দিচ্ছেন ভারতীয়রা

গোল করার ক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দলগুলোর ভরসার মুখ বিদেশি ফুটবলাররা। কিন্তু আক্রমণ তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভারতীয়রা। এবারের আইএলএল-এ অ্যাসিস্ট করার দিক থেকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ISL manvir singh

গোল করার ক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দলগুলোর ভরসার মুখ বিদেশি ফুটবলাররা। কিন্তু আক্রমণ তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভারতীয়রা। এবারের আইএলএল-এ অ্যাসিস্ট করার দিক থেকে নজর কেড়েছেন একাধিক ভারতীয় ফুটবলার।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রত্যাশা মতো খেলতে পারেনি ভারত। তুলনামূলক দুর্বল দলের বিরুদ্ধেও টিম ইন্ডিয়ার আক্রমণ দানা বাঁধেনি। গোলশূন্যভাবে শেষ হয়েছে ম্যাচ। অথচ আক্রমণ তৈরি করার ব্যাপারে ভারতীয় ফুটবলাররা কোনও অংশে কম নন।

   

এবারের আইএসএল-এ অ্যাসিস্ট করার ব্যাপারে বহু নামী বিদেশি ফুটবলারকে পিছনে ফেলে দিয়েছেন ভারতীয়রা। আইএসএল-এর দশম সংস্করণে সবথেকে বেশি অ্যাসিস্ট করার তালিকায় প্রথম পাঁচে ভারতীয় ফুটবলারদের আধিক্য রয়েছে।

চলতি ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত সবথেকে বেশি অ্যাসিস্ট করেছেন যে ফুটবলাররাঃ

  • মাদিহ তালাল (পাঞ্জাব এফসি)- ১৯ ম্যাচে ৮ টি অ্যাসিস্ট
  • মনভির সিং (মোহনবাগান সুপার জায়ান্ট)- ১৬ ম্যাচে ৬ টি অ্যাসিস্ট
  • রাফায়েল ক্রিভেলারো (চেন্নাইন এফসি)- ১৮ ম্যাচে ৬ টি অ্যাসিস্ট
  • অময় রানাওয়াডে (ওড়িশা এফসি)- ১৮ ম্যাচে ৫ টি অ্যাসিস্ট
  • লালরিনজুয়ালা ছাংতে (মুম্বাই সিটি এফসি)- ১৯ ম্যাচে ৫ টি অ্যাসিস্ট

ভিডিও নিউজ দেখুন

ISL

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google