Fire :ক্লাউড কিচেনে অগ্নিকাণ্ড, গাঙ্গুলিবাগানে চাঞ্চল্য

বৃহস্পতিবার সকালে শহরের বুকে ঘটল আবার অগ্নিকাণ্ডের ঘটনা। সূত্র মারফত জানা গিয়েছে,বৃহস্পতিবার সকাল ১১.৩০ থেকে ১১.৪৫ এর মধ্যে একটা বিকট শব্দ পাওয়া যায়। শব্দ শুনে স্থানীয় অনেকেই ছুটে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
kitchen

বৃহস্পতিবার সকালে শহরের বুকে ঘটল আবার অগ্নিকাণ্ডের ঘটনা। সূত্র মারফত জানা গিয়েছে,বৃহস্পতিবার সকাল ১১.৩০ থেকে ১১.৪৫ এর মধ্যে একটা বিকট শব্দ পাওয়া যায়। শব্দ শুনে স্থানীয় অনেকেই ছুটে আসেন। গাঙ্গুলি বাগানে একটি ক্লাউড কিচেনের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। .

‘চায়না বোল’ নামে একটি চাইনিস ক্লাউড কিচেনের দোকানে এইদিন সকালে আগুন লাগার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকলের প্রাথমিক অনুমান, ” গ্যাস সিলিন্ডার থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।”

   

স্থানীয় এক মহিলার বক্তব্য, ” সকালে একটা তীব্র শব্দে চমকে যায়। বাড়ির বাইরে বেড়িয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এই দোকান থেকে আমি মাঝেমধ্যেই খাবার নিয়ে থাকি।”

সেইসময় দোকান বন্ধ থাকায় কেউ আহত হয়নি। কিন্তু আগুনের তীব্রতা বেশী থাকায় তা দোতলা অবধি ছড়িয়ে পরে কিন্তু দমকলের তৎপরতায় তা সহজেই আয়ত্তে আসে। আপাতত জায়গাটি দমকলের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google