Rohit Sharma: এবারের আইপিএল খেলবেন না রোহিত? জানুন সত্যিটা

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৪। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। তবে তার আগে রোহিত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rohit Sharma

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৪। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। তবে তার আগে রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রমশ ভাইরাল হচ্ছে।

কী সেই পোস্ট? আইপিএল ২০২৪-এর ১৭ তম মরসুমের আগে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে। গুজরাট টাইটান্স থেকে নিয়ে এসে হার্দিক পান্ডিয়াকে নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এই খবর শুনে ভক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদেও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। এবার আরও একটি পোস্ট ভাইরাল হয়েছে।

   

রোহিত শর্মার নাম লেখা ভাইরাল পোস্টে লেখা রয়েছে, ‘শুভ সকাল সবাইকে, আমি আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করতে চাই। গত এক বছর ধরে টানা ক্রিকেট খেলছি। যে কারণে এবার আইপিএলে খেলতে পারছি না। মনে হয়েছে আমার একটু বিরতি নেওয়া উচিৎ। জুনে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের জন্য আমাকে সেরাটা দিতে হবে। জয় হিন্দ।”

rohit sharma IPL

এই পোস্টটি এখন ক্রমশ ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগে কোন খবরটি সত্য আর কোন খবরটি অসত্য তা বলা মুশকিল। কিন্তু এই পোস্ট ভাইরাল হতেই রোহিতের অনুরাগীরা অবাক হয়ে যান। কেউ কেউ আবার বলতে শুরু করেছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের কারণে রোহিত এবারের আইপিএল খেলছেন না। কিন্তু এই জল্পনা আসলে মিথ্যা ও ভিত্তিহীন বলেই জানা যাচ্ছে। রোহিত শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এমন কোনও পোস্ট শেয়ার করা হয়নি। ভাইরাল হওয়া গুজবের কোনো সত্যতা নেই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google