Weather: আচমকা মেজাজ বদলালো আবহাওয়া, একের পর এক জেলায় বৃষ্টির সম্ভাবনা

সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা কলকাতা শহর সহ গোটা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, আচমকাই যেন সর্বত্র দাপট দেখাতে শুরু করেছে গরম আবহাওয়া (Weather)। এহেন অবস্থায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা কলকাতা শহর সহ গোটা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, আচমকাই যেন সর্বত্র দাপট দেখাতে শুরু করেছে গরম আবহাওয়া (Weather)। এহেন অবস্থায় সকলের মুখে সেই একটাই প্রশ্ন, বৃষ্টির দেখা কবে থেকে মিলবে?

এদিকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও কোথায় কী? আজ বুধবার হু হু করে বেড়ে গিয়েছে শহর কলকাতার তাপমাত্রা। দুদিন আগে অবধি যেখানে পারদ ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছিল সেখানে আজ এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন পারদ ২২ ডিগ্রি ছুঁয়ে ফেলল। অন্যদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির আশেপাশে বলে খবর। তবে আজ বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

   

হাওয়া অফিসের মতে, আজ থেকে আগামী রবিবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, জানা যাচ্ছে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণেই ভরা বসন্তে বৃষ্টির ভ্রূকুটি তৈরি হয়েছে। আজ বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হবে, জদিও দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google