Alcohol Seized: দোলের আগে বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার

দোলের আগে সতর্ক প্রশাসন। দোল এবং হোলির আগেই বিপুল পরিমাণ বিলিত মদ উদ্ধার করল পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য জলপাইগুড়িতে। জানা যাচ্ছে, রবিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Alcohol seized in Jalpaiguri

দোলের আগে সতর্ক প্রশাসন। দোল এবং হোলির আগেই বিপুল পরিমাণ বিলিত মদ উদ্ধার করল পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য জলপাইগুড়িতে। জানা যাচ্ছে, রবিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত খবর পান যে ৩১ নং জাতীয় সড়ক ধরে বিপুল পরিমাণ বিলিতি মদ পাচার করা হচ্ছে।

খবর পেয়েই নাকা চেকিং শুরু করে পুলিশ। তারপরই নির্দিষ্ট নম্বরের গাড়ি আসলে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশির সময় দেখা যায় লড়িতে অ্যান্টি চেম্বার রয়েছে। পুলিশ আধিকারিকরা চেম্বার খুলতেই অবাক হয়ে যান। তারা দেখতে পান থরে থরে সাজানো রয়েছে নামী দামি ব্রান্ডের বিলিতি মদ। মোট ৯৫ কার্টুন মন উদ্ধার করা হয়।

   

পুলিশ জানিয়েছে যে মদগুলি বিহারে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এরপর উদ্ধার করা মদগুলিতে নষ্ট করে পুলিশ। ঘটনা প্রসঙ্গে আইসি সঞ্জয় দত্ত জানান, “দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এরা বিহারের বাসিন্দা। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google