Abhijit Ganguly: তমলুক লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তমলুক ( পূর্ব মেদিনীপুর ): জল্পনা ছিল! একেবারে বাস্তবে পরিণত হল। তাহলে কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)? পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Abijit Ganguly

তমলুক ( পূর্ব মেদিনীপুর ): জল্পনা ছিল! একেবারে বাস্তবে পরিণত হল। তাহলে কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)? পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা আসনে বিজেপি’র প্রার্থী হলেন কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও বিজেপির পক্ষ থেকে তমলুক লোকসভা আসনে কে প্রার্থী হবেন ঘোষণা করেননি। তমলুক লোকসভায় বিভিন্ন এলাকায় কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদ্মফুল প্রতীক লিখে দেওয়াল লিখন শুরু হল।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামে হরিপুরে শুধু নয়, তমলুক সহ বিস্তীর্ণ এলাকায় কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামাকৃত পদ্মফুল প্রতীক লিখন শুরু করলো।

   

এখনো বিজেপির পক্ষ থেকে তমলুক আসনে প্রার্থী ঘোষণা হয়নি! কবে প্রার্থী ঘোষণা হবে তাকিয়ে রয়েছে!

Posters on Ex-Calcutta HC judge Abhijit Ganguly as BJP candidate

তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তথা বিজেপি নেতা মেঘনাথ পাল বলেন ” এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর দেখে উৎসাহী কর্মী সমর্থকরা দেওয়ার লিখন শুরু করেছে “।

তীব্র কটাক্ষ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন ” বিজেপি কোন রাজনৈতিক দল নয়। রাজনীতি-নীতি মেনে সিদ্ধান্ত নেয়। আরএসএস দ্বারা পরিচালিত ক্লাব বা সংস্থা ! নন্দীগ্রামে মানুষের মনে জোড়া ফুল রয়েছে! এটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে “!

বস্তুত, গত কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান করেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google