Shantanu Thakur: ‘তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয়’ পোষ্টার ঘিরে চাঞ্চল্য

সোমনাথ পাল, বনগাঁ: ‘তোলাবাজ শান্তনুকে (Shantanu Thakur) একটি ভোটও নয়’। রাতের অন্ধকারে গোটা স্টেশন চত্ত্বরে ট্রেনের গায়ে কে বা কারা সাঁটিয়ে দিয়েছে পোষ্টার I আর তা নিয়েই চাঞ্চল্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সোমনাথ পাল, বনগাঁ: ‘তোলাবাজ শান্তনুকে (Shantanu Thakur) একটি ভোটও নয়’। রাতের অন্ধকারে গোটা স্টেশন চত্ত্বরে ট্রেনের গায়ে কে বা কারা সাঁটিয়ে দিয়েছে পোষ্টার I আর তা নিয়েই চাঞ্চল্য ছড়ালো বনগাঁয় । তৃণমূল বলছে , এসবই বিজেপির গোষ্টী কোন্দলের জের I অন্যদিকে বিজেপি বলছে, এসব তৃণমূলের কারসাজী ছাড়া কিছুই নয় । আসন্ন লোকসভা ভোটের আবহে গোটা দেশ জুড়ে উত্তাপের পারদ ক্রমশ উর্দ্ধগামী I তবে ইতিমধ্যেই অন্যান্য রাজনৈতিক দলকে পিছনে ফেলে সারা দেশে ১৯৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির I

বিজেপির সেই তালিকায় বনগাঁ লোকসভা আসনে ফের প্রার্থী হয়েছেন মতুয়া গড়ের শান্তনু ঠাকুর I লোকসভা ভোট কে সামনে রেখে চলতি মাসের পয়লা তারিখ থেকে বারংবার বাংলায় ছুটে আসছেন প্রধানমন্ত্রী স্বয়ং I বুধবার বারাসতের কাছারী ময়দানে প্রধানমন্ত্রীর নারী শক্তি বন্দনার সভার আগের রাতেই খোদ শান্তনু ঠাকুরের নামে এমন পোষ্টার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা লোকসভার আনাচে কানাচে । পোস্টারে বড় বড় করে লেখা রয়েছে “তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোট ও নয়। কল্যাণী এমস-এর তোলাবাজ শান্তনু ঠাকুর নিপাত যাক । শান্তনুর ঠাকুর তুমি পাঁচ বছরে করেছ কি? চাকরি বিক্রি ও তোলাবাজি ছাড়া আর কি ? চুপি সাড়ে সাঁটানো ওই পোস্টারের নিচে লেখা রয়েছে বনগাঁ সংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি I রাতের অন্ধকার কারা সাঁটালো পোষ্টার ? তা নিয়েই উঠছে প্রশ্ন I প্রসঙ্গত, প্রার্থী তালিকায় শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হতেই বিজেপির একাংশের কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেলেও দলের একটা বড় অংশের মধ্যে সে অর্থে উদ্দিপনা লক্ষ্য করা যায়নি । এমনকি বছর ভর যে কোনও রাজনৈতিক কর্মসূচীতে সেই ছবি ধরা পড়ে আকছাড় I

   

এক কথায় বলতে গেলে বনগাঁতে দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ কোন্দলে জেরবার বিজেপি নেতৃত্ব I এসবের সুত্রপাত অবশ্য বছর কয়েক আগে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন কে কেন্দ্র করে । কার্যত সেই থেকেই লোকসভার বিধায়কদের সঙ্গে রাজনতিক দুরত্ব তৈরি হয় সাংসদের I দিনের পর দিন সেই ফাঁটল যে বেশ স্পষ্ট হয়েছে তা আর বুঝতে কারও বাকি নেই I বর্তমানে পরিস্থিতি এমন লোকসভার বিধায়কগন বনাম সাংসদ ও তার মনোনীত সভাপতি I এমনকি রাজনৈতিক কর্মকান্ডে এক পক্ষ অনুষ্ঠান করলে অন্য পক্ষকে আমন্ত্রণ করাও হয় না বলে অভিযোগ৷ বিজেপির এই গোষ্ঠী কোন্দলের ফাটল দিয়েই ঢুকে পড়ত পারে তৃণমূল I রাজনৈতিক পর্যবেক্ষক দের মত অবশ্য এমনটাই I

এদিনের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সৌমেন দত্ত বলেন ‘ পোষ্টার পড়ার ঘটনাটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল ‘ I এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন ‘ ভোটে হেরে যাওয়ার ভয়ে তৃণমূলীরাই রাতের অন্ধকারে পোস্টার সাঁটিয়ে আখের গোছাতে চাইছে । তবে যে যাই বলুক , যে যাই ভাবুক I ভোট দেবে মানুষ । ভোট হবে মোদীর নামে I বলছেন বনগাঁ বাসী সাধারণ নাগরিক I

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google