Abhijit Gangopadhyay: ভোটের আগে বিরাট চমক, মঙ্গলে পদত্যাগ করছেন জাস্টিস গঙ্গোপাধ্যায়

লোকসভা ভোটের আগে বিরাট ঘটনা ঘটতে চলেছে বাংলায়। ঠিক লোকসভা ভোটের আগে বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। আজ রবিবাসরীয় দুপুরে সকলকে চমকে দিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Abhijit Gangopadhyay

লোকসভা ভোটের আগে বিরাট ঘটনা ঘটতে চলেছে বাংলায়। ঠিক লোকসভা ভোটের আগে বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। আজ রবিবাসরীয় দুপুরে সকলকে চমকে দিয়ে এমনই ঘোষণা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তিনি জানালেন, ‘আগামী মঙ্গলবারই পদত্যাগ দিচ্ছি।’ তিনি আরো জানালেন, ‘রাজনীতিতে যোগ দিচ্ছি।’ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, “শাসক দল বারবার চ্যালেঞ্জ করছে, সামনে মাঠে এসে লড়াই করুন। এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য আমি শাসক দলকেই অভিনন্দন জানাচ্ছি। বাম, কংগ্রেস, বিজেপি আছে, ছোট ছোট অনেক রাজনৈতিক দল আছে। রাজনীতির ময়দানেই আমি যাব। কোন রাজনৈতিক দলের হয়ে শুরু করব, সেটা আজই বলছি না। কাল আমার যে সামান্য কাজটুকু আদালতে রয়েছে, সেটুকু করে চলে যেতে চাই, যাতে কেউ বলতে না পারেন যে আমার কোনও সিদ্ধান্ত একপেশে হয়েছে।” 

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google