Contai: ইঞ্জিন রিক্সা ও পর্যটক গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ২

দিঘা – কাঁথি ১১৬ বি জাতীয় সড়কের ইঞ্জিন রিক্সা ও পর্যটকের গাড়ি মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল একজনের। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। শুক্রবার বিকাল ৫ টা নাগাদ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Major accident at Contai

দিঘা – কাঁথি ১১৬ বি জাতীয় সড়কের ইঞ্জিন রিক্সা ও পর্যটকের গাড়ি মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল একজনের। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। শুক্রবার বিকাল ৫ টা নাগাদ রামনগরের পিছাবনি বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় রক্তাক্ত জখম তিনজন’কে উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালের নিয়ে আসেন। চিকিৎসক পর্ষটক গাড়ি্র একজন’কে মৃত বলে ঘোষণা করেন। আশাঙ্খজনক অবস্থায় দু’জন কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মৃত পর্যটকের পরিচয় উদ্ধার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত পর্যটক এর বাড়ি উত্তর ২৪ পরগনা বনগাঁর বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর ইঞ্জিন রিক্সা ও পর্যটকে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঠিক কী কারণে দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google