Mamata Banerjee: ‘জঙ্গল মহলের মানুষ শান্তিতে আছেন, নেপথ্য তৃণমূল’

বাঁকুড়াঃ ‘আগে এখানে রক্ত ঝরতো, আমরা ক্ষমতায় আসার পর জঙ্গল মহলের মানুষ শান্তিতে আছেন’ বাঁকুড়ার (Bankura) খাতড়ার খড়বন মাঠে সরকারী পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাঁকুড়াঃ ‘আগে এখানে রক্ত ঝরতো, আমরা ক্ষমতায় আসার পর জঙ্গল মহলের মানুষ শান্তিতে আছেন’ বাঁকুড়ার (Bankura) খাতড়ার খড়বন মাঠে সরকারী পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে একাধিক প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘বিনা পয়সার চাল সেদ্ধ হচ্ছে এক হাজার টাকার চালে’।

   

গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া ও বিষ্ণুপুর দু’টি আসনই হাতছাড়া হয়েছে তৃণমূলের। ওই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘জেতার পর বিজেপি এসেছে, খোঁজ নিয়েছে কিম্বা কিছু দিয়েছে কিনা সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

একশো দিনের কাজ প্রকল্প নিয়ে বলতে গিয়ে বলেন, এই প্রকল্পে কেন্দ্র টাকা দেয় না। পোর্টাল আমাদের ছিল না, কেন্দ্রের পোর্টাল। পরে দেখা গেল এই সংখ্যাটা ২১ লাখ নয় ৫৯ লাখ। এই সব গরীব মানুষকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

এদিন তিনি বলেন, ‘শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূলই ভরসা’। মানুষের সঙ্গে তাঁরা সব সময় আছেন বলে তিনি দাবি করেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google