কেন্দ্রে ঢোকার সময় মৃত্যু বিশেষভাবে সক্ষম উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

মুর্শিদাবাদ: আজ অর্থাৎ মঙ্গলবার উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল৷ সময় মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছায় ছাত্র৷ কিন্তু কেন্দ্রে ঢোকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই পরীক্ষার্থী৷ সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
DEATH

মুর্শিদাবাদ: আজ অর্থাৎ মঙ্গলবার উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল৷ সময় মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছায় ছাত্র৷ কিন্তু কেন্দ্রে ঢোকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই পরীক্ষার্থী৷ সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত পরীক্ষার্থীর নাম প্রীতম দাস৷ জন্মের পর থেকেই বিশেষভাবে সক্ষম সে৷ কিন্তু মনের জোড় ছিল অটুট৷ সেই জোড়েই ছোটো থেকেই চালিয়ে গিয়েছে পড়াশোনা৷ মুর্শিদাবাদের মুরালিপুকুর হাইস্কুলের ছাত্র ছিল সে৷ প্রীতমের পরীক্ষা কেন্দ্র পড়েছিল অরঙ্গবাদ হাইস্কুলে৷

   

সময় মতো তৈরি হয়ে বাবার সঙ্গে স্কুলে পৌঁছায় প্রীতম৷ তবে কেন্দ্রে ঢোকার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে৷ ঘটনাস্থলেই জ্ঞান হারায়৷ পরিবার ও শিক্ষকদের তৎপরতায় তাঁকে নিয়ে যাওয়া হয় হিশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে৷ সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ চোখের সামনেই ছেলের এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না তাঁর বাবা৷ মেধাবী ছাত্র প্রীতমের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারসহ গোটা গ্রাম৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google