Loksabha Vote: বিশ বাঁও জলে তৃণমূলের সঙ্গে জোট, বিপাকে পড়েও হাল ছাড়ছে না কংগ্রেস

২০২৪ সালের লোকসভা ভোটের (Loksabha Vote 2024) আগে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়া জোট। ইতিমধ্যে বেশ কিছু রাজ্যে আঞ্চলিক দলগুলি ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের সঙ্গে জোট না করে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

২০২৪ সালের লোকসভা ভোটের (Loksabha Vote 2024) আগে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়া জোট। ইতিমধ্যে বেশ কিছু রাজ্যে আঞ্চলিক দলগুলি ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের সঙ্গে জোট না করে একলা চলো নীতি গ্রহণ করেছে। যদিও মনে হচ্ছে হাল ছাড়তে নারাজ ইন্ডিয়া জোটের কংগ্রেস (Congress) দল।

আজ রবিবার উত্তরপ্রদেশের বুলন্দশহরে দাঁড়িয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ইনচার্জ কমিউনিকেশনস জয়রাম রমেশ (Jairam Ramesh)। তিনি বলেছেন, “বেশিরভাগ জায়গায় আসন ভাগাভাগি করা হয়েছে, কেবল পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীর বাকি রয়েছে। সময় লাগবে, সব এত সহজ নয়। বিধানসভা নির্বাচনে আমরা একে অপরের বিরুদ্ধে লড়াই করছি কিন্তু বিজেপিকে হারাতে আমরা জাতীয় স্তরে একসঙ্গে রয়েছি। তৃণমূল কংগ্রেস (TMC) ইন্ডিয়া জোটের একটি অংশ।”

   

বর্ষীয়ান এই কংগ্রেস নেতা আরো বলেন, ‘ ‘পল্টি কুমার’ অর্থাৎ নীতীশ কুমার ও আরএলডি আমাদের ছেড়ে যাওয়ার পর এখন জোটে ২৬টি দল রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাম দলগুলি বলেছে যে তারা ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করতে চায়। পশ্চিমবঙ্গে আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং দলের হাইকমান্ড।’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google