যেন এক টুকরো মহাভারত, ‘শ্রীকৃষ্ণ’ রূপে রাহুল গান্ধী, শহরে পোস্টারিং ঘিরে শোরগোল

২০২৪ সালের লোকসভা ভোট (Loksabha Vote)-এর আগে কংগ্রেসের তরফে শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো ন্যায় যাত্রা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

২০২৪ সালের লোকসভা ভোট (Loksabha Vote)-এর আগে কংগ্রেসের তরফে শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তরপ্রদেশে ঢুকবে। খুব তাড়াতাড়ি কানপুরে পৌঁছতে চলেছে এই যাত্রা।

তবে এরই আগে কানপুর (Kanpur) শহরে পোস্টার লাগিয়ে শোরগোল ফেলে দিলেন কংগ্রেস সমর্থকরা। এই পোস্টারে রাহুল গান্ধীকে ভগবান কৃষ্ণের চরিত্রে এবং উত্তরপ্রদেশ কংগ্রেস প্রধান অজয় রাইকে অর্জুনের চরিত্রে দেখানো হয়েছে। এ ছাড়া পোস্টারে শ্রীমদ্ভাগবত গীতার একটি শ্লোক – ‘যদা ইয়াদা হি ধর্মস্য গ্লাননির্ভবতী ভারত’। ‘অভ্যুত্থানামধর্মস্য তদাত্মাত্মনম্ শ্রীজাম্যম্’ রচিতও হয়েছে। এছাড়াও পোস্টে সন্দীপ শুক্লার একটি ছবি রয়েছে। সন্দীপ পেশায় একজন আইনজীবী এবং ইউপিসিসির সদস্যও।

   

ভারত জোড়ো ন্যায় যাত্রা কানপুরে পৌঁছনোর আগে কংগ্রেস কর্মীরা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘ভগবান কৃষ্ণ’ এবং উত্তরপ্রদেশ কংগ্রেস প্রধান অজয় রাইকে ‘অর্জুন’ হিসাবে দেখিয়ে পোস্টার লাগিয়েছেন। ২৪-এর ভোটের আগে এহেন ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google