সমকামী সম্পর্কের জেরে কোন্নগরে শিশুকে খুন, গ্রেফতার মা

হুগলি: রক্ষকই ভক্ষক৷ মা-এর কোল সন্তানের কাছে সবথেকে বেশি নিরাপদের৷ কিন্তু সেই মা নিজের স্বার্থে সন্তানকে খুন করতে দুবার ভাবল না৷ চাঞ্চল্যকর মোড় কোন্নগরে শিশুমৃত্যুর ঘটনায়৷ ঘটনায় শিশুর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হুগলি: রক্ষকই ভক্ষক৷ মা-এর কোল সন্তানের কাছে সবথেকে বেশি নিরাপদের৷ কিন্তু সেই মা নিজের স্বার্থে সন্তানকে খুন করতে দুবার ভাবল না৷ চাঞ্চল্যকর মোড় কোন্নগরে শিশুমৃত্যুর ঘটনায়৷ ঘটনায় শিশুর মা শান্তা শর্মা ও তার বান্ধবী ইফফাত পারভিনকে গ্রেফতার করেছে পুলিশ৷

গত ১৭ ফেব্রুয়ারি হুগলির কোন্ননগরে কানাইপুর আদর্শনগর ইংলিশ রোডে চতুর্থ শ্রেণির স্নেহাংশু শর্মাকে খুন করা হয়৷ সেই ঘটনার তদন্তে নামে পুলিশ৷ তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷ জানা যায়, স্নেহাংশুর মা শান্তা শর্মার বান্ধবীর সঙ্গে সমকামী সম্পর্কে ছিল৷ তার জেরেই খুদে স্নেহাংশু দুজনে মিলে খুন করে৷

   

পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের আগে থেকেই দুজনে গভীর বন্ধুত্ব ছিল৷ শান্তার বিয়ে হয় ২০১২ সালে৷ পারভিনের বিয়ে হয় ২০১৮ সালে৷ তবে মাস খানেকের মধ্যে স্বামীর ঘর ছেড়ে চলে আসে সে৷ দু’জনে দু’জনের বাড়ি যাতায়াত করত, সেটা তাদের পরিবার জানত৷ গভীর রাত পর্যন্ত ফোনে গল্প করত৷ দুইজনের মধ্যে সমপ্রেমী সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে৷

ঘটনাস্থল থেকে যে সব তথ্য প্রমাণ মিলেছে তার ভিত্তিতে এবং ফরেনসিক তদন্তের রিপোর্ট ও ফিঙ্গার প্রিন্ট রিপোর্ট ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে৷ এলাকার সিসি টিভি ফুটেজ দেখে অভিযুক্তদের জেরা করে নিশ্চিত হওয়া যায় খুনের পিছনে শিশুর মা ও তার বান্ধবীর হাত আছে৷ তার ভিত্তিতে গ্রেফতার করা হয় দু’জনকে৷ বুধবার দু’জনকেই শ্রীরামপুর আদালতে পেশ করা হবে৷

শিশুর বাবা পঙ্কজ শর্মা বলেন, ‘‘আমার স্ত্রী এই ঘটনায় যু্ক্ত বিশ্বাস হচ্ছে না৷ নিজের ছেলেকে কোনো মা যে খুন করতে পারে তা কল্পনাও করতে পারছি না৷ তবে ও আগেই জানিয়েছিলেন পরিচিত কেউ খুন করেছে৷ দুজনের সম্পর্ক ছিল জানতাম না, অভিযুক্তদের কঠিন শাস্তি চাই৷’’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google