শিয়ালদহ ডিভিশনে কবে সব লোকাল ট্রেন ১২ বগি হবে? জানাল পূর্ব রেল

শিয়ালদহ: অফিস টাইমে শিয়ালদহ লাইনে ট্রেনগুলিতে ভিড় থাকে চোখে পড়ার মতো৷ তাই নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল প্রতিটা ট্রেন ১২ বগির৷ এবার এই দাবি সত্যি করতে চলেছে পূর্ব রেল৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শিয়ালদহ: অফিস টাইমে শিয়ালদহ লাইনে ট্রেনগুলিতে ভিড় থাকে চোখে পড়ার মতো৷ তাই নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল প্রতিটা ট্রেন ১২ বগির৷ এবার এই দাবি সত্যি করতে চলেছে পূর্ব রেল৷ ইতিমধ্যে শিয়ালদহের প্ল্যাটফর্মে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হয়ে গিয়েছে৷

১২ বগির ট্রেনের জন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা আগে দরকার৷ তাই প্রথমে শিয়ালদহ স্টেশনের ১, ২, ৩ এবং ৪ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে৷ কাজ শুরুর হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র যাত্রীদের উদ্দেশ্যে জানান, ১২ কোচের ইএমইউ লোকালের জন্য উপযুক্ত স্থানের ব্যবস্থা করতে শিয়ালদহ স্টেশের ১, ২, ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মে বিষয়ে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে৷

   

তাই এই কাজ চলাকালীন স্টেশনে আগত যাত্রীদের ১, ২, ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে অত্যন্ত সতর্কভাবে যাতায়াত করার অনুরোধ জানান তিনি৷ ১৮ ফেব্রুয়ারি থেকে খনন ও পুননির্মাণের কাজও শুরু হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে৷ প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ ঠিক মতো হলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ১২ বগির ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা রেখেছে রেল৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google