শীতের বিদায় বেলা, তাপমাত্রা পৌঁছল ৩০ ডিগ্রির ঘরে

কলকাতা: শীতের যাওয়ার টিকিট প্রায় কনফার্মের দিকে৷ এরই মধ্যে বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা৷ চলা শুরু হয়ে গিয়েছে ফ্যানও৷ বসন্ত মানেই হালকা শীতের আমেজ৷ কিন্তু এবছর নেই কোনো শীতের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: শীতের যাওয়ার টিকিট প্রায় কনফার্মের দিকে৷ এরই মধ্যে বেলা বাড়লেই বাড়ছে তাপমাত্রা৷ চলা শুরু হয়ে গিয়েছে ফ্যানও৷ বসন্ত মানেই হালকা শীতের আমেজ৷ কিন্তু এবছর নেই কোনো শীতের আমেজ৷ শীতের পর এই প্রথম ৩০ ডিগ্রির ঘরে গেল তাপমাত্রা৷ মেদিনীপুরের তাপমাত্রা তো আরও এক ধাপ এগিয়ে৷

হাওয়া অফিস সূত্রে খবর, পারদ চড়ার দৌড়ে কলকাতা আর দমদম যেন একে অপরকে টেক্কা দিয়েছে৷ কলকাতার পাশাপাশি দমদমেও ৩০ ডিগ্রির চৌকাঠ পার পারদের৷ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে পৌঁছবে৷ আরও এগিয়ে মেদিনীপুর৷ তাপমাত্রা ছুঁল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে৷ সেই সঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস৷ ২১ ফেব্রুয়ারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

   

রবিবার কলকাতার সর্বনিম্ন ছিল ১৮ ডিগ্রি৷ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি৷ তবে ফের সোম-মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা৷ বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা সহ উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google