তিন সন্তানকে পুড়িয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা বাবার

বিহার: তিন সন্তানকে আগুনে পুড়িয়ে মারলেন বাবা৷ এরপর নিজেও গায়ে আগুন ধরিয়ে দেন৷ যদিও তিনি প্রাণে বেঁচে যান৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলার ভারিন গ্রামে৷ মৃত সন্তানদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
representative fire image

বিহার: তিন সন্তানকে আগুনে পুড়িয়ে মারলেন বাবা৷ এরপর নিজেও গায়ে আগুন ধরিয়ে দেন৷ যদিও তিনি প্রাণে বেঁচে যান৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলার ভারিন গ্রামে৷ মৃত সন্তানদের নাম রিংকি কুমারী (৯), রাজা কুমার (১২) ও শুভঙ্কর কুমার (১৩)৷ বাবার নাম দীনেশ সিং৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে একাধিক মানুষের থেকে ধার করেন দীনেশ৷ কিন্তু যত দিন যায় সেই টাকা শোধ করতে পারছিলেন না তিনি৷ পাওনাদারাও চাপ দিতে শুরু করেন৷ মানসিক অবসাদে ভুগতে শুরু করেন দীনেশ৷ এরপর আর কোনো উপায় না পেয়ে সন্তান সহ নিজে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি৷

   

সেই মতো প্রথমে তিন সন্তানের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন৷ পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন৷ তার বাড়ি থেকে বাচ্চাদের চিৎকার শুনে ও ধোঁয়া দেখে স্থানীয়রা ছুটে আসে৷ আগুন নেভানোর পাশাপাশি খবর দেয় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন সন্তান সহ বাবা দীনেশকে হাসপাতালে পাঠায়৷

দুই সন্তান রিংকি কুমারী ও রাজা কুমারের বাড়িতেই মৃত্যু হয়৷ শুভঙ্কর কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দীনেশ সিং৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীনেশ সিং ধারদেনায় ডুবে ছিলেন৷ তাই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি৷ যার জেরে তিনি এমন সিদ্ধান্ত নেন৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google