হাওড়া-শিয়ালদহের প্ল্যাটফর্মে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে নয়া উদ্যোগ রেলের

হাওড়া-শিয়ালদহের প্ল্যাটফর্মে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নেওয়া হয়েছে এক নতুন প্রকল্প৷ সম্প্রসারণ করা হবে প্ল্যাটফর্ম৷ হাওড়ায় এই প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে৷ আগামীকাল অর্থাৎ রবিবার থেকে শিয়ালদহে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হাওড়া-শিয়ালদহের প্ল্যাটফর্মে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নেওয়া হয়েছে এক নতুন প্রকল্প৷ সম্প্রসারণ করা হবে প্ল্যাটফর্ম৷ হাওড়ায় এই প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে৷ আগামীকাল অর্থাৎ রবিবার থেকে শিয়ালদহে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে পূর্ব রেল সূত্রে৷ শুধু প্ল্যাটফর্ম সম্প্রসারণই নয়, এর পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একগুচ্ছ নতুন কাজ শুরু করতে চলেছে রেল৷

সূত্রের খবর, শিয়ালদহ উত্তর ও মেন শাখায় সব ট্রেন ১২ বগির করা হবে৷ প্রথম ধাপে শিয়ালদহ স্টেশনের ১, ২, ৩, ৪ নম্বর প্ল‌্যাটফর্মগুলির উন্নয়ণ ও সম্প্রসারণের কাজ শুরু হবে৷ অন্যদিকে, ইতিমধ্যে হাওড়ায় ১৪, ১৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে৷ দক্ষিণ—পূর্ব রেলের লাইনের পাশে অনেক জায়গা কাজে লাগানো হচ্ছে৷

   

হাওড়া স্টেশনে সম্প্রসারণ ও নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে টিকিয়াপাড়া ইয়ার্ডের খোলনলচে সহ সিগন্যাল, ক্রসিং পয়েন্ট, কার্ভ বদলে ফেলা হবে৷ এই সমস্ত কাজ শেষ হলে অহেতুক কোনো ট্রেনকে স্টেশনে ঢোকার সময় দাঁড়াতে হবে না৷ এই কাজগুলি শেষ হলে লিলুয়া থেকে হাওড়া স্টেশনে ঢুকতে দুই থেকে পাঁচ মিনিট সময় লাগবে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google