ফের বৃষ্টির পূর্বাভাস, ফেব্রুয়ারির শেষে তাপামাত্রা ছুঁতে পারে ৩৪

কলকাতা: ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গে এখনও রয়েছে শীতের আমেজ৷ কিন্তু দক্ষিণবঙ্গে শীত গুড বাই-এর পথে৷ এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর৷ সেই সঙ্গে চলতি মাসের শেষের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
West Bengal Weather Update

কলকাতা: ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গে এখনও রয়েছে শীতের আমেজ৷ কিন্তু দক্ষিণবঙ্গে শীত গুড বাই-এর পথে৷ এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর৷ সেই সঙ্গে চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা ছুঁতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস৷ আপাতত বোঝাই যাচ্ছে এই মাসেই শীত বিদায় নিচ্ছে৷

হাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি উচ্চচাপ বলয়৷ যার জেরে ২০, ২১ এবং ২২ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি৷ সেই সঙ্গে ১৭ ফেব্রুয়ারি থেকেই পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে৷ সেই সঙ্গে ১৮, ১৯ এবং ২০ ফেব্রুয়ারি ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে৷

   

তবে কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে৷ বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই৷ সেই সঙ্গে সোমবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের৷ কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাবে৷ অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসেও উঠে যেতে পারে৷

শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ৷ বৃহসস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫২ থেকে ৯৩ শতাংশের আশপাশে ছিল৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google