Black Out Day: ভালোবাসার দিনে পুলওয়ামার ৫ বছর

Black Out Day: গত এক সপ্তাহের রেশ আজ কাটতে চলেছে৷ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ভালোবাসার সপ্তাহ৷ টেডি, কিস, চকলটে, রোজ, প্রোমিস, হাগ ডে সব পেরিয়ে অবশেষে ১৪ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Black Out Day

Black Out Day: গত এক সপ্তাহের রেশ আজ কাটতে চলেছে৷ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ভালোবাসার সপ্তাহ৷ টেডি, কিস, চকলটে, রোজ, প্রোমিস, হাগ ডে সব পেরিয়ে অবশেষে ১৪ ফেব্রুয়ারি৷

সকাল থেকে প্রেমিক-প্রেমিকারা নিজেদের সময় কাটাতে ব্যস্ত৷ কোথাও কোথাও এখনও বন্ধ OYO-র দরজা৷ এত খুশির মধ্যে কিছু পরিবারে আধার৷ সবার কাছে আজকের দিনটি Happy Valentine’s Day হলেও সেই সব পরিবারের কাছে আজকের দিনটি Black Out Day বা অভিশপ্ত দিন৷

   

আশা করছি সকলেই কম বেশি বুঝতেই পারছেন কেন আজকের দিনটি Black Out Day? আজ থেকে ঠিক পাঁচ বছর আগে নিজেদের কাছের মানুষগুলোকে হারিয়েছে তাঁরা৷ অন্ধকার নেমে এসেছে তাদের পরিবারে৷ জীবনের পথ দিশাহীন হয়ে গিয়েছে৷

বহু সাহায্য পেলেও কাছের মানুষের অনুপস্থিতিটা কোনো সাহায্যই পূরণ করতে পারেনি৷ কেউ ছেলে বা স্বামী আবার কেউ বাবাকে হারিয়ে নিঃস্ব৷ শুধু তাই নয় দেশ জুড়ে হয়েছিল মোমবাতি মিছিলও৷

সালটা ২০১৯৷ দিনটা ১৪ ফেব্রুয়ারি৷ ভালোবাসার দিনেই রক্তে ভিজেছিল পুলওয়ামা৷ বরাবরই কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল৷ ভারত ও পাকিস্তান উভয় দেশই এই অঞ্চলটির কিছু অংশ পরিচালনা করে বলে দাবি করেছে৷ পাকিস্তান ভারত-শাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করেছে৷ আবার ভারতও আজাদ কাশ্মীর এর দখল নিতে চায়৷

জম্মু থেকে শ্রীনগরে ২,৫০০ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মী পরিবহনের ৭৮ টি গাড়ির একটি কাফেলা জাতীয় হাইওয়ে ৪৪-এ যাত্রা করছিল। কাফেলা সূর্যাস্তের আগে তার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল৷

অবন্তীপাড়ার কাছাকাছি লেথপোরায় নিরাপত্তা কর্মীবাসী একটি বাস বিস্ফোরক বহনকারী একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে একটি বিস্ফোরণ ঘটে৷ ঘটনায় ৭৬তম ব্যাটালিয়নের সিআরপিএফের ৪০ জন সদস্যের মৃত্যু হয়৷ আহত হয় অনেকে।

পাকিস্তানের জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে৷ পুলওয়ামা জেলার জম্মু-কাশ্মীর জাতীয় সড়কে ঘটে গেল উপত্যকার ইতিহাসের সবথেকে ভয়াবহ জঙ্গি হামলা। সেখানে আজও কান পাতলে যেন শোনা যায় কান্নার আওয়াজ৷

জাইশ-ই-মোহাম্মদ অপরাধ স্বীকার করে কি কিছু হবে? সে শাস্তি পাবে৷ কিন্তু যারা কাছের লোক হারিয়েছে তারা কি ফিরে পাবে তাঁদের? এরপর শহিদদের স্মরণে জম্মু-কাশ্মীরের লেথপোরা ক্যাম্পে উদ্বোধন করা হয় স্মৃতিসৌধ। পুলওয়ামায় শহিদ জাওয়ানদের নামের পাশাপাশি তাঁদের ছবিও রয়েছে ওই সৌধে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google