ফের জেলা সফরে মমতা, উচ্চমাধ্যমিকের জন্য বাতিল হবে না তো?

কলকাতা: জানুয়ারির শেষে উত্তরবঙ্গ সফর সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা৷ চলতি মাসের শুরুতে তাঁর বাঁকুড়া ও পুরুলিয়ায় যাওয়ার কথা ছিল৷ কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় তৃণমূল সুপ্রিমো নিজে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mamata Banerjee Is Going To Delhi to Meet PM Modi

কলকাতা: জানুয়ারির শেষে উত্তরবঙ্গ সফর সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা৷ চলতি মাসের শুরুতে তাঁর বাঁকুড়া ও পুরুলিয়ায় যাওয়ার কথা ছিল৷ কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় তৃণমূল সুপ্রিমো নিজে সেই সভা বাতিল করেন৷ পশ্চিমের জেলাগুলিতে ফের তিনি কবে সভা করবেন তা জানা যায়নি৷ তবে এবার মুখ্যমন্ত্রীর নজরে হুগলি ও বীরভূম৷

নবান্ন সূত্রে খবর, আগামী ১২ ফেব্রুয়ারি হুগলি জেলায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হুগলি জেলার আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর৷ পাশাপাশি ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বীরভূম জেলাতেও যেতে পারেন তিনি৷ বীরভূমে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠান কর্মসূচিতে যোগদানের পাশাপাশি রোড শো-ও করতে পারেন মুখ্যমন্ত্রী৷

   

মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের কথা প্রকাশ্যে আসার পর উঠছে একাধিক প্রশ্ন৷ উচ্চমাধ্যমিকের জন্য ফের সফর বাতিল হবে না তো? কারণ বাঁকুড়া-পুরুলিয়ার সফর তিনি বাতিল করেছিলেন মাধ্যমিক পরীক্ষার জন্য৷ তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে৷ তাই পরীক্ষার কারণে ফের তিনি সফর বাতিল করতে পারেন বলে আশঙ্কা রাজনৈতিক মহলের৷

প্রসঙ্গত, দিল্লি সফর বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একদম শেষ মূহুর্তে নবান্নে সূত্রে জানা যায় তৃণমূল সুপ্রিমো ‘এক দেশ এক ভোট’ বৈঠকে যোগ দেবেন না৷ মঙ্গলবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি বৈঠক ছিল৷ কিন্তু কেন তিনি নিজে এই সফর বাতিল করেছিলেন৷ কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট রয়েছে৷ রাজ্য বাজেটকে সামনে রেখে প্রচুর কাজ রয়েছে৷ মাঝে সময় একেবারেই নেই৷ সেই কারণেই দিল্লির বৈঠকে তিনি যোগ দিতে যেতে পারছেন না৷ তবে তিনি না গেলেও এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দিয়েছিল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google