বাছুরকে খুবলে খাচ্ছে চিতাবাঘ, আতঙ্ক ঘরবন্দি গোটা গ্রাম

ময়নাগুড়ি: উত্তরবঙ্গে বাঘের হানা নতুন খবর নয়৷ তবে সকালে ঘুম থেকে উঠে চোখের সামনে যদি দেখতে হয় বাছুরকে খুবলে খাচ্ছে চিতাবাঘ, এটা আশাতীত৷ এই ঘটনাই ঘটেছে ছড়াল ময়নাগুড়ি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ময়নাগুড়ি: উত্তরবঙ্গে বাঘের হানা নতুন খবর নয়৷ তবে সকালে ঘুম থেকে উঠে চোখের সামনে যদি দেখতে হয় বাছুরকে খুবলে খাচ্ছে চিতাবাঘ, এটা আশাতীত৷ এই ঘটনাই ঘটেছে ছড়াল ময়নাগুড়ি ব্লকের রাখালহাট কুমারপাড়া এলাকায়৷ চিতাবাঘের আতঙ্কে ঘরবন্দি গোটা গ্রাম৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে ময়নাগুড়ি ব্লকের রাখালহাট কুমারপাড়া গ্রামে একের পর এক ছাগল ও মুরগি উধাও হয়ে যাচ্ছিল৷ প্রথমে অনেকে ভাবছিল চুরি করে কেউ নিয়ে যাচ্ছে বোধ হয়৷ আবার কেউ ভাবছিল কুকুর বা শিয়ালের হানায় একের পর এক ছাগল মুরগি উধাও হয়ে যাচ্ছে৷

   

চা বাগান ঘেরা এই গ্রামের স্থানীয় বাসিন্দাদের এই ধারণা ভ্রান্ত প্রমাণিত হয় মঙ্গলবার সকালে৷ এলাকাবাসী আলম মহম্মদ এদিন সকালে তাঁর বাড়ির উঠোনে বাছুরের চিৎকার শুনতে পান৷ ঘুম থেকে উঠে জানালা খুলতেই তাঁর চক্ষু চরক গাছ৷ তিনি দেখতে পান একটি চিতাবাঘ তাদের বাছুরকে খুবলে খাচ্ছে৷

ঘটনায় হতচকিত হয়ে তিনি চিৎকার শুরু করে৷ তাঁর চিৎকারে চিতাবাঘটি বাড়ির পিছন থেকে পালিয়ে যায়৷ তাঁর চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় আলম মহম্মদের বাড়ির সামনে৷ তাঁরা বাছুরের ওই অবস্থা থেকে আতকে ওঠে৷ ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে৷ চিতাবাঘ ধরতে এলাকায় খাঁচা পাতার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ বিষয়টি খতিয়ে দেখছে বনদফতর বিভাগ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google