আশ্রয়দাতা ভারতীয় পড়ুয়াকে হাতুড়ির আঘাতে খুন, তদন্তে পুলিশ

ভারতীয় শিক্ষার্থীরা বিদেশে পড়তে অনেকেই সেখানে পার্ট টাইম কাজ করে নিজেদের খরচ চালান৷ ঠিক তেমনি নিজের পড়ার খরচ জোগারের জন্য ফুড মার্টে কাজ করতেন তিনি৷ সেখানেই ৫৯ বছর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভারতীয় শিক্ষার্থীরা বিদেশে পড়তে অনেকেই সেখানে পার্ট টাইম কাজ করে নিজেদের খরচ চালান৷ ঠিক তেমনি নিজের পড়ার খরচ জোগারের জন্য ফুড মার্টে কাজ করতেন তিনি৷ সেখানেই ৫৯ বছর বয়সী এক ব্যক্তিকে ঠান্ডা থেকে বাঁচতে আশ্রয় দিয়েছিলেন তিনি৷ উপকার করলেও প্রাণ দিতে হয় ওই ভারতীয় পড়ুয়াকে৷ অমানবিক ঘটনাটি ঘটেছে আমেরিকার জর্জরিয়া৷

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ভারতীয় পড়ুয়ার নাম বিবেক সাইনি৷ ঘটনার দিন বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল৷ তাই তিনি ৫৯ বছর বয়সী জুলিয়ান ফকনারকে নামে ওই ব্যক্তিকে দোকানের ভিতর আশ্রয় দেন তিনি৷ শুধু তাই নয়, তাকে খাওয়ার জন্য কেক ও চিপসও দিয়েছিলেন বিবেক৷ খাওয়া পর একটি কম্বল চেয়েছিলেন অভিযুক্ত৷ কম্বল না থাকায়, অভিযুক্তকে একটি জ্যাকেট দিয়েছিলেন ওই ভারতীয় পড়ুয়া বিবেক৷

   

কম্বল না পাওয়ায় ক্ষেপে যায় ফকনার৷ দোকানের একটি হাতুড়ি নিয়ে বিবেকের উপর হামলা চালায় সে৷ সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, ৩৬ সেকেন্ডে মোট ২৭ বার হাতুড়ির ঘা মেরেছিল অভিযুক্ত ফরনার৷ ভারতীয় পড়ুয়ার চিৎকার শুনে দোকানের অন্যান্য কর্মচারীরা ছুটে আসে৷ তখনই দোকান থেকে চম্পট দেয় অভিযুক্ত৷ হাতুড়ির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ভারতীয় পড়ুয়া বিবেকের৷

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ সেই সঙ্গে অভিযুক্তের খোঁজে পুলিশ খতিয়ে দেখে ফুড মার্টের সিসিটিভি ফুটেজ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে জর্জিয়ার পুলিশ৷ তদন্তের স্বার্থে সিল করে দেওয়া হয়েছে ফুড মার্টটি৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google