দুর্গাপুজো উদ্যোক্তাদের কেন্দ্রীয় আর্থিক অনুদানকে কটাক্ষ কুণালের

কলকাতা: গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন ক্লাব ও পুজো কমিটিগুলিকে দুর্গাপুজো উপলক্ষ্যে আর্থিক অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার৷ চলতি বছরে সেই পথে হাটল কেন্দ্রীয় সরকার৷ বছরের শুরুতেই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন ক্লাব ও পুজো কমিটিগুলিকে দুর্গাপুজো উপলক্ষ্যে আর্থিক অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার৷ চলতি বছরে সেই পথে হাটল কেন্দ্রীয় সরকার৷ বছরের শুরুতেই বাংলার দুর্গাপুজোর ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিল কেন্দ্র৷ কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মোট ৩৫ টি দুর্গাপুজো কমিটিকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়৷

সূত্রের খবর, এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে৷ মোট ৩৫টি ক্লাবের সদস্যদের হাতে অনুদান দেওয়া হয়েছে৷ এর মধ্যে ২৫টি ক্লাব পেয়েছে ৫০ হাজার টাকা করে৷ এবং ১০টি ক্লাবকে ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে৷

   

বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনা ধেয়ে এসেছে রাজ্যের শাসকদল তৃণমূলের তরফে৷ কারণ, এই ক্লাবের তালিকায় যেমন রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, কালীঘাটের নেপাল ভট্টাচার্য ক্লাব৷ তেমনই টাকা পেয়েছে বিজেপি নেতা সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাটের ক্লাবও৷

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়ে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করবে আবার তাঁকে নকলও করবে, এটাই হচ্ছে বিজেপি৷ কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সব পুজো কমিটিকে আর্থিক সাহায্য করেছেন৷ আর কেন্দ্র তো পুজোর আর্থিক অনুদানেও দলবাজি করল৷ সামনে লোকসভা ভোট, তাই বেছে বেছে বিজেপির কমিটিগুলিকে কেন্দ্রের টাকা পাইয়ে দিল গেরুয়া শিবির৷’’

যদিও এই বিষয়ে এখনও বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে উদ্যোক্তাদের দাবি, এর মধ্যে দলবাজির কোনও বিষয় নেই৷ তাঁদের দাবি, ধর্ম নিষ্ঠা মেনে যারা পুজো করার পাশাপাশি সামাজিক কাজ করে, তারা সম্মানিত হয়েছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google