Kalinga Super Cup : ৩-২ গোলে কলিঙ্গ যুদ্ধে জিতল ইস্টবেঙ্গল

কলিঙ্গ যুদ্ধ জয় বাংলার৷ বহু প্রতিক্ষিত  জয় পেল ইস্টবেঙ্গল৷ কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) ৩-২ গোলে শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করল কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা৷ টান টান উত্তেজনা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Kalinga Super Cup Final: East Bengal and Odisha FC

কলিঙ্গ যুদ্ধ জয় বাংলার৷ বহু প্রতিক্ষিত  জয় পেল ইস্টবেঙ্গল৷ কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) ৩-২ গোলে শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করল কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা৷ টান টান উত্তেজনা আর অতিরিক্ত সময়ের খেলা শেষে  স্বস্তির নিশ্বাস ফেললেন মশালবাহিনী বাহকরা৷  পড়ুন খেলার সম্পূর্ণ ধারাবিরণী৷

  • 22:12:57-রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ। এবারের সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গল।
  • 22:00:47- জার্সি খোলার জন্য হলুদ কার্ড দেখলেন ক্লেটন
  • গোলললললল, গোল করলেন ক্লেটন সিলভা
  • 21:57:27-  খেলোয়ার বদল লাল-হলুদের। রাওকিপের বদলে আসলেন সুহেল।  গোলের সুযোগ হাতছাড়া লাল-হলুদের
  • 21:54:47- অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা শুরু৷ গোলের সুযোগ হাতছাড়া ওডিশার
  • প্রথমার্ধের খেলা শেষ।
  • অতিরিক্ত সময় ১ মিনিট
  • কর্নার লাল-হলুদের।
  • খেলোয়ার বদল লাল-হলুদের। বোরহার বদলে এলেন অজয় ছেত্রী।
  • এবার গোলের সুযোগ হাতছাড়া রয় কৃষ্ণার।
  • লাল কার্ড দেখলেন সৌভিক চক্রবর্তী।
  • গোলের সুযোগ হাতছাড়া লাল-হলুদের।
  • লাল-হলুদের আক্রমণ। কিন্তু কোনো হলনা।
  • খেলোয়ার বদল ওডিশার‌। অতিরিক্ত সময়ের খেলা শুরু।
  • খেলার ফলাফল ২-২ গোল। গোল করলেন আহমেদ জাহু।
  • গোলললল। সমতায় ফিরল ওডিশা।
  • পেনাল্টি পেল ওডিশা।
  • সায়নের আক্রমণ কিন্তু না। অফসাইড।
  • অতিরিক্ত ৭ মিনিট দিলেন রেফারি।
  • হলুদ কার্ড দেখলেন সৌভিক চক্রবর্তী।
  • ওডিশার পাল্টা আক্রমণ। কিন্তু বিপদ হয়নি।
  • ফের খেলোয়াড় বদল লাল-হলুদের‌। বিষ্ণুর বদলে এলেন সায়ন ব্যানার্জী।
  • কর্নার ওডিশার অনুকূলে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ক্রমশ আক্রমণে ওঠার চেষ্টা। কিন্তু পাল্টা আক্রমণ বিষ্ণুর।
  • আক্রমন। কিন্তু গোলের সুযোগ হাতছাড়া করলেন পিভি বিষ্ণু।
  • বিপদজনক স্থানে সেটপিস ওডিশার। বিপদ মুক্ত করলেন প্রভসুখান গীল।
  • বসলেন নন্দকুমার।
  • এবার খেলোয়াড় বদল লাল-হলুদের‌। মাঠে এলেন বিষ্ণু।
  • খেলোয়ার বদল ওডিশার। মাঠে এলেন ভিগনেশ। মাঠ ছাড়লেন জেরী।
  • মরিসিওর আক্রমন। কিন্তু গোল এলনা এবার।
  • গোলের সুযোগ। কিন্তু না। কাজে লাগাতে পারলেননা সৌভিক।
  • লাল কার্ড। লাল কার্ড দেখলেন ওডিশা অধিনায়ক মুর্তাজা ফল।
  • হেড করতে গিয়ে আহত হলেন বোরহা।
  • পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা ওডিশার।
  • কর্নার ওডিশার।
  • বিপদজনক স্থানে ফ্রি-কিক ওডিশার।
  • গোলললললল! ২-১ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। গোল করলেন সাউল ক্রেসপো।
  • হলুদ কার্ড দেখলেন ফল।
  • পেনাল্টি পেল ইমামি ইস্টবেঙ্গল
  • ফের গোলের সুযোগ। কিন্তু কাজে লাগাতে পারলেননা নন্দকুমার শেখর।
  • সমতায় ফিরল ইস্টবেঙ্গল, ফলাফল ১-১
  • গোলললল।। গোল করলেন নন্দকুমার শেখর।
  • দ্বিতীয়ার্ধের খেলা শুরু
  • প্রথমার্ধের খেলা শেষ। ১-০ গোলে এগিয়ে ওডিশা এফসি।
  • কর্নার পেল ওডিশা। অল্পের জন্য রক্ষা লাল-হলুদের। গোলের সুযোগ হাতছাড়া লাল-হলুদের।
  • গোলললল। গোল করলেন দিয়াগো মরিসিও। ১-০ গোলে এগিয়ে গেল ওডিশা।
  • বিপদজনক স্থানে ফ্রি-কিক ওডিশার। শট নিচ্ছেন মরিসিও। কিন্তু কাজের কাজ কিছুই হলনা।
  • কর্নার। ক্লেটনের। গোলের সুযোগ। কিন্তু না। বিপদ মুক্ত করলেন ওডিশার গোলরক্ষক। ফের কর্নার।
  • হলুদ কার্ড দেখলেন রয় কৃষ্ণা। ফ্রি-কিক ইস্টবেঙ্গলের অনুকূলে। নিচ্ছেন পার্দো। কিন্তু কাজের কাজ কিছু হলনা। বিপদ মুক্ত করলেন ওডিশার গোলরক্ষক।
  • দিয়োগোর আক্রমন কিন্তু না। অল্পের জন‌্য রক্ষা পেল ইস্টবেঙ্গল। বাঁচালেন হিজাজি মাহের।
  • জেরির ক্রস। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আক্রমণে ওঠার চেষ্টা ওডিশার। যথেষ্ট চাপে লাল-হলুদ ডিফেন্স।
  • প্রতিপক্ষের আক্রমণে কার্যত চাপে লাল-হলুদ। আহত হয়েছেন পুইতিয়া।
  • গোলের সুযোগ হাতছাড়া করলেন সিভেরিও। পাল্টা চাপ বাড়াচ্ছে ওডিশা। যথেষ্ট সক্রিয় হয়ে উঠছেন রালতে। কর্নার ওডিশার অনুকূলে।
  • কাজের কাজ কিছুই হয়নি। চাপ বাড়ানোর চেষ্টা ক্লেটনদের। যথেষ্ট সক্রিয় হচ্ছেন মরিসিও। দাঁতে দাঁত চেপে লড়াই লাল-হলুদের।
  • ফের চাপ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল। কিন্তু প্রতিপক্ষের রক্ষনভাগে আটকে যেতে হচ্ছে রাওকিপদের। কর্নার আদায় ইস্টবেঙ্গলের।
  • গোলের সুযোগ। কিন্তু না। এবার গোলের সুযোগ হাতছাড়া করলেন দিয়াগো মরিসিও। অল্পের জন্য রক্ষা পেল ইমামি ইস্টবেঙ্গল।
  • ক্রমশ চাপ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল। আক্রমণ- প্রতি আক্রমনে দুই দল। গোলের সুযোগ। কিন্তু মিস করলেন রয় কৃষ্ণা।
  • বল নিয়ে উঠছেন মরিসিও। কিন্তু অফসাইডের ফাঁদে পড়লেন তিনি।
  • পাল্টা আক্রমণ ইস্টবেঙ্গল দলের। কিন্তু ওডিশার শক্তিশালী রক্ষনে বারংবার আটকে যাচ্ছে মশাল ব্রিগেড।
  • আক্রমণে উঠছে ওডিশা। অল্পের জন্য সুযোগ হাতছাড়া রয় কৃষ্ণার। কিছুটা হলেও চাপে ইস্টবেঙ্গল।
  • গোল লক্ষ্য করে শট। কিন্তু হলনা। ওডিশা গোলরক্ষকের দক্ষতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। অন্যদিকে, রেফারির সঙ্গে বিতর্কে দুই দলের ফুটবলার।
  • থ্রো-ইন লাল-হলুদের। শুরু থেকেই আক্রমণে ওঠার চেষ্টা ক্লেটনদের। অপরদিকে, রক্ষনভাগ শক্ত করার লড়াই ওডিশার।
  • শুরু হয়ে গেল খেলা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google