Icon of the Seas: বিশ্বে বিপুল মিথেন দূষণের উদ্বেগ ছড়িয়ে যাত্রা শুরু আইকন অব দ্য সিজ জাহাজের

বিশ্বের সর্ববৃহৎ প্রমোদতরী ‘আইকন অব দ্য সিজ’ (Icon of the Seas) যাত্রা শুরু করল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীটিভি। মিয়ামি বন্দর থেকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিশ্বের সর্ববৃহৎ প্রমোদতরী ‘আইকন অব দ্য সিজ’ (Icon of the Seas) যাত্রা শুরু করল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীটিভি। মিয়ামি বন্দর থেকে যাত্রা শুরু করে টাইটনিকের মতো আলোচিত জাহাজটি। বিবিসি জানিয়েছে, টাইটানিকের চেয়েও ৫ গুন বড় এই প্রমোদতরী। এতে আছে বিনোদনের বিপুল সম্ভার।

‘আইকন অব দ্য সিজ’ যাত্রা শুরু করার পর পরিবেশবাদীদের উদ্বেগ বাড়ছে। তরল প্রাকৃতিক গ্যাস (LNG) চালিত আইকন অব দ্য সিজ থেকে জলবায়ুর জন্য ক্ষতিকারক মিথেন গ্যাস অনেক বেশি নিঃসৃত হবে বলে উদ্বিগ্ন পরিবেশবাদীরা। ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ক্লিন ট্রান্সপোর্টেশনের (আইসিসিটি) মেরিন প্রোগ্রাম পরিচালক ব্রায়ান কোমার সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘ভুল পথে পদক্ষেপ নেওয়া হয়েছে।’

   

তিনি বলেন, এলএনজিকে মেরিন ফুয়েল হিসাবে ব্যবহারের ফলে আনুমানিক ১২০ শতাংশ বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ ঘটাতে পারে। মেরিন ফুয়েলের তুলনায় এলএনজি অনেক পরিশুদ্ধভাবে পুড়লেও মিথেন নিঃসরনের বড় ধরনের ঝুঁকি আছে গ্রিন হাউস মিথেন গ্যাস বায়ুমন্ডলে ২০ বছর ধরে কার্বনডাই অক্সাইডের চেয়ে ৮০ গুন বেশি তাপ ধরে রাখতে পারে।

একনজরে আইকন অব দ্য সিজ:
দৈর্ঘ্য ৩৬৫ মিটার (১,১৯৭ ফুট)
মোট ওজন ২৫০,৮০০ টন।
এই ক্রুজ জাহাজে ২০টি ডেক রয়েছে।
৭টি সুইমিং পুল ও ৬ টি ওয়াটার স্লাইড।
 ৪০টির বেশি বার, রেস্তোরাঁ, লাউঞ্জ ও বিনোদোন কেন্দ্র।
বিশাল জাহাজে থাকতে পারবেন ৭, ৬০০ জন যাত্রী। ২,৩৫০ জন ক্রু সদস্যের পৃথকভাবে থাকার ব্যবস্থা আছে।

রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকানাধীন ‘আইকন অব দ্য সিজ’ আছে ‘অ্যাকোয়াডোম’। সেখানে দেখা যাবে জলপ্রপাত। খোলা সেন্ট্রাল পার্ক। তাতে আছে প্রচুর গাছ। ‘থ্রিল আইল্যান্ড’-নামে বিশালাকার ওয়াটার পার্কও আছে এ প্রমোদতরীতে। ‘সার্ফসাইড’ নামে একটি পারিবারিক এলাকা আছে। সরাসরি সমুদ্রের দৃশ্য দেখার জন্য আছে ‘রয়্যাল প্রমেনেড’। ‘দ্য হাইডওয়ে’তে ইনফিনিটি পুলও রয়েছে।

AFP জানাচ্ছে, এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী ছিল রয়্যাল ক্যারিবিয়ানের ‘ওয়ান্ডার অব দ্য সিজ’। এবার বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী হলো আইকন অব দ্য সিজ।

মিয়ামি থেকে পশ্চিম ক্যারিবিয়ান পর্যন্ত চলবে এই প্রমোদতরী। ক্যারিবিয়ান সাগরের পূর্ব ও পশ্চিম পথ ধরে এক সপ্তাহের সফরে থাকবে এটি। প্রমোদতরীটির প্রথম যাত্রায় জনপ্রতি খরচ ১ হাজার ৮০০ ডলার থেকে ২ হাজার ২০০ ডলারের কাছাকাছি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google