Weather Today: সপ্তাহ শেষে তাপমাত্রা আরও কমল, সোমবার কী হবে?

Weather Today: রবিবার সকালে আরও কমল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা গেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হবে। সোমবার থেকে তাপমাত্রা ...

By Rana Das

Published:

Follow Us
kolkata winter weather update

Weather Today: রবিবার সকালে আরও কমল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা গেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হবে। সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার তিন জেলা, মঙ্গলবার পাঁচ জেলা এবং বুধবার নয় জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের জন্য এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গে দার্জিলিং-এর কোথাও কোথাও হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে।  সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং-এ হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন না হলেও পরবর্তী দিন তিনেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

   

এদিন ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পরবর্তী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গে বুধবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতার কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

রবিবার সকালে সকালে কুয়াশা থাকবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। শনিবার যা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৩৮ শতাংশ।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.