Amit Shah: বাতিল সফর, কলকাতায় আসছেন না অমিত শাহ

বাতিল হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর। অমিত শাহ আসছেন না বাংলায়। রাজ্য বিজেপি জানিয়েছে যে সোমবারের সভা এবং কর্মসূচিগুলো বাতিল করে দেওয়া হয়েছে। রবিবার রাতেই আসার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Amit Shah

বাতিল হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর। অমিত শাহ আসছেন না বাংলায়। রাজ্য বিজেপি জানিয়েছে যে সোমবারের সভা এবং কর্মসূচিগুলো বাতিল করে দেওয়া হয়েছে। রবিবার রাতেই আসার কথা ছিল অমিত শাহের। কিন্তু তিনি আসছেন না। জানা যাচ্ছে, বর্তমানে অমিত শাহের সফর বাতিল হলেও কিছুদিন পরে তিনি বাংলায় আসতে পারেন।

প্রসঙ্গত, এই মুহূর্তে বিহারে বদলের মুখে রাজনৈতিক সমীকরণ। বিহারের এখন টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি। শোনা যাচ্ছে যে এমন পরিস্থিতিতে আগে পাটলিপুত্রে যেতে পারেন তিনি। এই কারণেই বাতিল করা হয়েছে বঙ্গ সফর বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি সফর বাতিলের কারণ সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি।

   

বর্তমানে খবরের শিরোনামে এখন বিহার! কারণ বিরোধী জোট থেকে বেরিয়ে আসছেন নীতীশ কুমার। ফিরছেন তিনি এনডিএ-তে। অর্থাৎ, মহাগঠবন্ধনের দেড় বছর কাটতে না কাটতেই ফের সরকার পরিবর্তন হতে চলেছে বিহারে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে চলেছে জেডিইউ। কিন্তু অক্ষত থাকবে নীতীশের কুর্সি। নবমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন তিনি।

ভোটের মুখে ফের রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শোনা গিয়েছিল, ২৮ শে জানুয়ারি রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সোমবার সকালে মন্দিরে পুজো দেবেন এবং তারপর উত্তর ২৪ পরগনার বারাসতে বিজেপি কর্মীদের নিয়ে একটা সম্মেলন করবেন। বারাসতের পর মেচেদায় কর্মী সম্মেলন। কর্মী সম্মেলনের পর জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অমিত শাহের। শোনা যাচ্ছিল, এরপর বিকেলে কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে নাগরিক সম্মেলনে যোগ দেবেন। তবে এই গোটা কর্মসূচিই বাতিল করে দেওয়া হয়েছে বিজেপি সূত্রে খবর।

উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর বাংলায় এসেছিলেন শাহ। কলকাতায় বড় সভাও করেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সঙ্গে নিয়ে। লোকসভা ভোটে বাংলায় বিজেপির জন্য ৩৫ আসনের টার্গেটও ঠিক করে দেন। এরপর ভোটের আগে বাংলায় এসে কী বার্তা দেন তিনি সেদিকেই নজর ছিল রাজনৈতিক মহলের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google