হানিমুনে গোয়ার বদলে অযোধ্যায় নিয়ে যাওয়ায় ডিভোর্সের মামলা

ভোপাল: গত বছর মে মাসে বিয়ে হয় তাঁদের৷ এরপর স্বামীর অফিসের কাজের চাপে যাওয়া হয়নি হানিমুনে৷ অবশেষে নতুন বছরের শুরুতে তাঁরা প্ল্যান করেন মধুচন্দ্রিমার৷ স্ত্রী স্বামীর কাছে গোয়াতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভোপাল: গত বছর মে মাসে বিয়ে হয় তাঁদের৷ এরপর স্বামীর অফিসের কাজের চাপে যাওয়া হয়নি হানিমুনে৷ অবশেষে নতুন বছরের শুরুতে তাঁরা প্ল্যান করেন মধুচন্দ্রিমার৷ স্ত্রী স্বামীর কাছে গোয়াতে যাওয়ার আবদার করে৷ প্রথমে স্বামী রাজি হয়ে যান৷ খুশিতে ছিলেন স্ত্রী৷ কিন্তু হানিমুন থেকে আসার পর বিবাহ বিচ্ছেদের মামলা করলেন স্ত্রী৷ কিন্তু কেন?

ঘটনাটি ভোপালের৷ স্ত্রীকে গোয়ার বদলে নিয়ে গেলেন বারাণসী ও অযোধ্যায়৷ হানিমুনে গোয়ায় যাওয়ার স্বপ্নপূরণ না হওয়ায় আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা করলেন ওই মহিলা৷ আদালত এখন তার আবেদন বিভিন্ন দিক থেকে বিচার করে দেখছে বলে জানা গিয়েছে৷
স্বামী আইটি সেক্টরে কাজ করেন৷ স্ত্রী একটি বেসরকারি অফিসে চাকরি করেন৷

   

প্রথমে ওই মহিলা বিদেশে যেতে চেয়ে ছিলেন৷ কিন্তু স্বামী বোঝানোর পর গোয়া বা দক্ষিণ ভারতে তাদের মধুচন্দ্রিমায় যেতে রাজি হন৷ তবে পরে তার স্বামী তাকে গোয়ার বদলে বিমানের টিকিট কেটে স্ত্রী-কে বারাণসী ও অযোধ্যায় রাম মন্দির দেখাতে নিয়ে যান ওই ব্যক্তি৷ এরপরই আদালতে ওই মহিলা ডিভোর্সের মামলা করেন৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google