রান্নাঘরের মাটির তলা থেকে উদ্ধার মহিলার কঙ্কাল

বাদুড়িয়ায় রান্নাঘরের মাটির তলা থেকে উদ্ধার হয়েছে এক মহিলার কঙ্কাল। তারপর রান্না ঘরের মাটি খুড়ে সেই মহিলার কঙ্কাল উদ্ধার করা হয়। জানা গিয়েছে, গত বছর এপ্রিল মাসে ঐ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাদুড়িয়ায় রান্নাঘরের মাটির তলা থেকে উদ্ধার হয়েছে এক মহিলার কঙ্কাল। তারপর রান্না ঘরের মাটি খুড়ে সেই মহিলার কঙ্কাল উদ্ধার করা হয়। জানা গিয়েছে, গত বছর এপ্রিল মাসে ঐ মহিলাকে খুন করে পুঁতে দেওয়া হয়।

জানা গিয়েছে এই মহিলার কঙ্কাল বাদুড়িয়া থেকে উদ্ধার করা হলেও তার খুন হয়েছে বনগাঁর গোপালনগর থানা এলাকায়। গোপালনগরের বাসিন্দা রহিমা খাতুনকে বেশ কয়েক দিন ধরে খুঁজে পাচ্ছিলেন না তার বাপের বাড়ির লোকজন। এরপর তারা গোপালনগর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের তির ছিল তার স্বামীর বিরুদ্ধে। তার স্বামীকে গ্রেফতার করার পরেই উঠে আসে এক ভয়ঙ্কর তথ্য।

   

রহিমা খাতুনের স্বামী ও তার দিদি তাকে বাদুড়িয় ডেকে নিয়ে যায়। এবং সেখানে গিয়ে তাকে খুন করে। পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে এই দুজন নারী পাচারের সঙ্গে যুক্ত সেটা রহিমা খাতুন জানতে পেরে গিয়েছিল। এরপরে প্রমাণ লোপাটের চেষ্টাতেই দুদিন ধরে তারা বাদুড়িয়ার ওই বাড়িতে মাটি খনন করে যাতে আশেপাশের লোকজন কিছু জানতে না পারে। তারপরেই ওই মহিলার দেহ তারা মাটির তলায় পুঁতে দেয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google