Republic Day 2024: নাশকতার আশঙ্কা, উত্তরবঙ্গের স্টেশনে কুকুর বাহিনীর বিশেষ টহল

আলিপুরদুয়ার: সম্প্রতি বারবার নেপাল সীমান্ত পার করে বিদেশি নাগরিকদের অনুপ্রবেশ হয়েছে উত্তরবঙ্গে। চিনা, পাকিস্তানি, রাশিয়ান, বাংলাদেশি, আফগানিরা আছে এই তালিকায়। নেপাল ও ভুটানের খোলা সীমান্তের কারণে চিন্তিত গোয়েন্দা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আলিপুরদুয়ার: সম্প্রতি বারবার নেপাল সীমান্ত পার করে বিদেশি নাগরিকদের অনুপ্রবেশ হয়েছে উত্তরবঙ্গে। চিনা, পাকিস্তানি, রাশিয়ান, বাংলাদেশি, আফগানিরা আছে এই তালিকায়। নেপাল ও ভুটানের খোলা সীমান্তের কারণে চিন্তিত গোয়েন্দা বিভাগ। ফলে আসন্ন প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে চলছে সতর্কতা।

রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস৷ এই দিন অর্থাৎ ২৬ জানুয়ারি নাশকতার আশঙ্কা থেকেই যায়৷ স্টেশনকেই মূলত টার্গেট করে জঙ্গিরা৷ কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ইতিমধ্যে আরপিএফের উদ্যোগে শুরু হয়ে গিয়েছে চেকিং৷ সেই সঙ্গে আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের একাধিক রেল স্টেশনে চলছে স্নিফার ডগ নিয়ে বিশেষ চেকিং৷

   

কড়া নজরদারি রাখছে আরপিএফ৷ ট্রেন দাঁড় করিয়ে স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি৷ মহিলাদের চেকিংয়ের জন্য বিশেষ সেল৷ স্টেশন চত্বরে ঢোকা বা বেরোনোয় রাখা হচ্ছে কড়া নজরদারি৷ স্ক্যানিংয়ের ব্যবস্থা করা হয়েছে৷ রেল স্টেশনগুলিতে সিসিটিভির মাধ্যমেও চলছে নজরদারি৷

আরপিএফ-এর এক আধিকারিক বলেন, ‘‘২৬ জানুয়ারির দিন যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা ইতিমধ্যে তল্লাশি শুরু করে দিয়েছে৷ সেই সঙ্গে স্নিফার ডগ নিয়ে বিশেষ চেকিং-এর ব্যবস্থা রাখা হয়েছে৷ যাতে কোনো রকম নাশকতার ঘটনা না ঘটে সেই দিকেই নজর রাখছি আমরা৷’’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google